
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বহির্শক্তির হস্তক্ষেপ চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকাতে পারবে না। আজ বুধবার তাইওয়ানের সাবেক প্রেসিডেন্টের মা ইং-জোওয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে সি চিন পিং বলেন, ‘আমাদের সিস্টেমের মধ্যে থাকা পার্থক্য বস্তুনিষ্ঠ সত্যকে পরিবর্তন করতে পারে না যে আমরা একই জাতি এবং একই জনগোষ্ঠী।’ এ সময় সি আরও বলেন, ‘বহিরাগত হস্তক্ষেপ আমাদের পুনরেকত্রীকরণের ঐতিহাসিক কারণকে ঠেকাতে পারবে না।’
এদিকে, সপ্তাহখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে সি চিন পিং বলেছিলেন, তাইওয়ান ইস্যু চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রথম বিপৎসীমা এবং যুক্তরাষ্ট্রের উচিত হবে না সেই রেখা অতিক্রম করা। তিনি আরও বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ একধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা। যদি কোনো বাহ্যিক শক্তি উৎসাহ ও সমর্থন দেয়, তবে চীন ‘হাত ধুয়ে বসে থাকবে না’।
সি চিন পিং এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, দেশটির প্রেসিডেন্ট বাইডেন ‘তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না’ মর্মে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটিকে কাজে পরিণত করতে। এ সময় তিনি বাইডেনের সঙ্গে হংকং, মানবাধিকার, দক্ষিণ চীন সাগর ও অন্যান্য ইস্যুতেও কথা বলেন।
এর আগে, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট এক ভাষণে বলেন, ‘মাতৃভূমির (চীনের) সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত হয়ে যাওয়ার উপলব্ধির বিষয়টি উন্নয়নের একটি অনিবার্য ধারা। দেশের ন্যায়পরায়ণ জনগণও এটি চায়।’ ভাষণে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মাতৃভূমি (চীন ও তাইওয়ান) অবশ্যই আবারও একীভূত হবে।’
তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। সর্বশেষ তাইওয়ানকে নিয়ে চীনের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন সি চিন পিং। তিনি বাইডেনকে বলেছেন, চীন অবশ্যই তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করে নেবেন।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান অগ্রগতি অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনার মধ্যস্থতাকারী ওমান এই তথ্য জানিয়েছে। তবে দীর্ঘ কয়েক ঘণ্টার আলোচনা কোনো সুনির্দিষ্ট ব্রেকথ্রু বা বড় ধরনের সাফল্য ছাড়াই শেষ হয়েছে, যা ব্যাপক সামরিক প্রস্তুতির মাঝে...
৭ মিনিট আগে
পাল্টাপাল্টি হুমকি ও সতর্কবার্তার মধ্যেই পারমাণবিক ইস্যু নিয়ে তৃতীয়বারের মতো আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই চলমান সংকট সমাধানে প্রস্তুত বলে জানিয়েছে মধ্যস্থতাকারী ওমান। তবে যুক্তরাষ্ট্রে হামলা করতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
৩৭ মিনিট আগে
টানা ১০ম বছরের মতো কমেছে জাপানের জন্মহার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সরকারি নথিতে দেখা যায়, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা শূন্য দশমিক ৪৭ শতাংশ হ্রাস পেয়েছে। ওই পরিসংখ্যানে জাপান ও জাপানের বাইরে বসবাসরত নাগরিক এবং দেশটিতে থাকা বিদেশিদের জন্মের তথ্য গণনা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সীমান্তে আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার পর পাকিস্তান দেশটির রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। কাবুল ছাড়াও আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে তালেবানের সামরিক স্থাপনায় হামলা চালানো এবং শতাধিক তালেবান সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে