দেড় লাখেরও বেশি টাকা দিয়ে ছাতা কিনলেন অথচ সেই ছাতা বৃষ্টি আটকাতে পারে না। এমনটা হলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। এমন অনুভূতিই তৈরি হয়েছে চীনে। সম্প্রতি দেশটিতে বিশ্বখ্যাত প্রসাধনী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুচ্চি ও ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি ছাতা ১১ হাজার ১০০ ইউয়ানে বিক্রি করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে দেখা যায় ছাতাগুলো বৃষ্টি আটকাতে পারে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমন ঘটনার পর চীনা ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে ছাতাগুলো বৃষ্টি আটকানোর মতো করে তৈরি করা হয়নি। এ নিয়ে চীনা সামাজিক মাধ্যম ওয়েবোতে একটি হ্যাশট্যাগ চালু হয়েছে #the_collaboration_umbrella_being_sold_for_ 11100 _yuan_is_not_waterproof’ নামে। এখন পর্যন্ত হ্যাশট্যাগটির ১৪ কোটি ভিউ হয়েছে। মূলত হ্যাশট্যাগটিতে ছাতাগুলোর বৃষ্টিপাত আটকাতে না পারার বিষয়টিকেই সামনে আনা হয়েছে। যদিও চীনে মান্দারিন ভাষায় ছাতা মানে অন্য কিছু নির্দেশ করে।
তবে চীনাদের এমন অভিযোগের মুখে গুচ্চি এবং অ্যাডিডাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
সম্প্রতি চীনে বিদেশি প্রসাধনী পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পণ্যকে বেশ কিছু যাচাইবাছাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে চীনা প্রেসিডেন্ট চীনের উন্নয়নের লক্ষ্যে ‘সাধারণ অগ্রগতি’ ক্যাম্পেইন চালুর পর থেকে এই যাচাইবাছাই আরও বেশি হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে