
সিরিয়ার শিবিরে আটক তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট ৩৪ নারী ও শিশুকে দেশে ফিরিয়ে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি জানান, সরকার এই বিষয়ে কোনো সহযোগিতা করবে না এবং তাঁদের পুনর্বাসনের উদ্যোগও নেবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১১টি পরিবারের সমন্বয়ে গঠিত ওই দলটি দামেস্ক থেকে অস্ট্রেলিয়ায় ফেরার কথা ছিল। তবে সিরীয় কর্তৃপক্ষ ‘প্রক্রিয়াগত জটিলতার’ কথা উল্লেখ করে গত সোমবার তাঁদের উত্তর–পূর্ব সিরিয়ার রোজ শিবিরে ফেরত পাঠায়।
২০১৯ সালে আইএসের পতনের পর সিরিয়ার শিবিরগুলো থেকে অস্ট্রেলীয় নাগরিকদের মাত্র দুটি দলকে সরকারিভাবে এখন পর্যন্ত ফিরিয়ে নেওয়া হয়েছে; অন্যরা নিজ উদ্যোগে দেশে ফিরেছেন। তবে সর্বশেষ দলটির সদস্যদের কাছে অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছিল কি না—এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান আলবানিজ।
এই বিষয়ে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে দেওয়া সাক্ষাৎকারে আলবানিজ বলেন, ‘আমরা কোনো সহায়তা দিচ্ছি না এবং কাউকে পুনরায় দেশে আনছি না।’ তিনি আরও বলেন, ‘যারা বিদেশে গিয়ে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টায় অংশ নিয়েছে, তাদের প্রতি সরকারের কোনো সহানুভূতি নেই। আপনি যেমন বিছানা বানান, তেমনই ঘুমান।’
আলবানিজ উল্লেখ করেন, আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ অস্ট্রেলিয়ার আদালতে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, সিরিয়ার শিবিরে আটক নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়া সরকারের আইনি দায়িত্ব। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট সরকারের পক্ষে রায় দিয়েছিল।
আলবানিজ সতর্ক করেন, সরকারি সহায়তা ছাড়া কেউ দেশে ফিরতে পারলে আইন ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইএসের সাবেক ঘাঁটি আল-রাক্কা প্রদেশে বৈধ কারণ ছাড়া ভ্রমণ করা অস্ট্রেলীয় আইনে অপরাধ ছিল। এর সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয় ১০ বছর কারাদণ্ড।
সিরিয়ার শিবির থেকে সর্বশেষ অস্ট্রেলীয়দের একটি দল ২০২২ সালের অক্টোবরে সিডনিতে পৌঁছেছিল। তাঁদের মধ্যে ছিলেন চার মা ও ১৩ শিশু। ২০১৯ সালে তৎকালীন রক্ষণশীল সরকার দুই নিহত অস্ট্রেলীয় আইএস যোদ্ধার ৮ সন্তানকে দেশে ফিরিয়ে নিয়েছিল।
সম্প্রতি সিডনির বন্ডাই বিচে এক ইহুদি উৎসবে ১৫ জন নিহতের ঘটনায় আইএস–প্রভাবিত হামলার অভিযোগ ওঠার পর অস্ট্রেলিয়ায় বিষয়টি আবারও স্পর্শকাতর হয়ে উঠেছে।

ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩১ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে