অস্ট্রেলিয়ার সিডনিতে একটি গির্জায় বক্তৃতা দেওয়ার সময় একজন পাদ্রীসহ চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার রাতে ওয়াকেলি শহরতলিতে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের শিকার কারও আঘাতই প্রাণঘাতী নয়। এ ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে ক্রাইস্ট দ্য গুড শেফার্ড নামের গির্জায় এই হামলায় কী অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
পাদ্রীর বক্তৃতা লাইভ সম্প্রচার করা ভিডিওতে হামলার আগে কালো পোশাক পরা এক ব্যক্তিকে পাদ্রীর কাছে আসতে দেখা গেছে। এরপর হামলাকারী তার ডান হাতে ধরা ছুরি দিয়ে পাদ্রীকে হামলা করতে উদ্যত হলে কয়েকজন ব্যক্তি সেখানে এগিয়ে যান। এরপর শোনা গেছে চিৎকার।
পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, আহত ব্যক্তিদের কারও জীবনই সংশয়ের মুখে নেই। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স প্যারামেডিকদের দ্বারা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বয়স ২০ থেকে ৭০ বছর। জনসাধারণকে হামলাস্থল এড়িয়ে যেতে বলা হয়েছে।
একই শহরের একটি শপিং মলে মাত্র দুইদিন আগে ছয়জন নিহত হওয়ার পরই ঘটল ছুরিকাঘাতের এই ঘটনা। শপিং মলে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কিনা তা এখনো জানা যায়নি।

ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই—এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন স্মারকলিপি ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
১ ঘণ্টা আগে
চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে আগামী ১৮ থেকে ২৪ মাসে প্রায় ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারত। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) ছবি প্রকাশ করে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা...
৩ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ৪০ বছর বয়সী নারী মনোরোগ বিশেষজ্ঞের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।
৩ ঘণ্টা আগে