তাজিকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। আফগানিস্তানের তালেবান সরকারের চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নজরদারি চালানোর সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝে তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের খবর এল। আজ বৃহস্পতিবার তাজিকিস্তানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দারিদ্র্যপীড়িত তাজিকিস্তান এবং চীনের মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত মিলছে চীনের এই উদ্যোগে। সাবেক-সোভিয়েত ভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তাজিকিস্তানে চীনের আরও একটি ঘাঁটি রয়েছে।
তাজিকিস্তানের সংসদের নিম্ন কক্ষের একজন মুখপাত্র সংসদ সদস্য তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে। তাজিকিস্তানের পার্বত্য গোর্নো-বাদাখশান প্রদেশের ইশকাশিম জেলায় এই ঘাঁটি করার পরিকল্পনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের অর্থায়নে পুরো নির্মাণ কাজ হবে। ঘাঁটি নির্মাণের পর সেটি তাজিকিস্তানের পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘাঁটি নির্মাণের জন্য ৮৫ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করছে চীন
এ নিয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, আপনি যে পরিস্থিতির কথা বলেছেন, আমি সে সম্পর্কে অবগত নই।
আফগানিস্তান দখলের পর তালেবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইছে চীন। এরই মধ্যে উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২০ মিনিট আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২ ঘণ্টা আগে