বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পূর্ণ সদস্য হিসেবে যোগ দিচ্ছে ইন্দোনেশিয়া। জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান সভাপতি দেশ ব্রাজিল এক বিবৃতিতে জানায়, উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি ও ‘গ্লোবাল সাউথের’ (বিশ্বের দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলো) স্বার্থ রক্ষায় ইন্দোনেশিয়াকে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের পূর্ণ সদস্য করে নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্য দিয়ে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত এই জোট আরও প্রসারিত হচ্ছে।
অনেক দিন ধরেই ব্রিকসে যোগদানের আগ্রহ পোষণ করে আসছিল জনসংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। গত বছরের নভেম্বরে ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পায় দেশটি। জোটের বাকি সদস্য দেশগুলোও ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে সায় দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের যোগদানে ব্রিকসের সদস্য দেশের সংখ্যা দাঁড়াল ১০।
২০২৫ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে ব্রাজিল। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ইন্দোনেশিয়ার ব্রিকসে যোগদান ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত সম্প্রসারণ উদ্যোগের অংশ। ইন্দোনেশিয়ার আবেদন সে সময়ই ব্রিকসের অনুমোদন পায়।
তবে, গত বছর ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেওয়ার অনুরোধ জানায় এশিয়ার এই দেশ। গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন দেশটির নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
ব্রাজিল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দোনেশিয়া ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈশ্বিক শাসন প্রতিষ্ঠানের সংস্কারে সমর্থন করে এবং গ্লোবাল সাউথের মধ্যে সহযোগিতা গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখে।’
বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশই এই জোটের অন্তর্ভুক্ত। ইন্দোনেশিয়ার যোগদানে এর পরিমাণ আরও বাড়বে। বৈশ্বিক দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৫ শতাংশই এই জোটের দেশগুলোর।
উন্নত দেশগুলোর জোট গ্রুপ অব সেভেন (জি৭) গঠনের প্রতিক্রিয়ায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের জন্ম। ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করবে এমন দেশ নিয়ে গঠিত হয় জোটটি। এর প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মিসর, ইরান, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সীমিত অন্তর্বর্তী চুক্তির (ইন্টেরিম অ্যাগ্রিমেন্ট) পক্ষে জোর দিচ্ছে ইরান। মূলত ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ কমানো, অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং একই সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের কোনো ছাড় না দেওয়ার লক্ষ্যেই এই অবস্থান নিয়েছে দেশটি।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে একাধিক বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এসব হামলার পেছনে পারিবারিক বিরোধ বা গৃহস্থালি বিরোধের সূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর শরীরে নিজের গুলিতে সৃষ্ট ক্ষতচিহ্ন ছিল।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মঙ্গলবার ভোরে ইউক্রেনের কিয়েভ, দিনিপ্রো ও খারকিভে অন্তত নয়জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর আগে কয়েক দিন ধরে সতর্ক করা হচ্ছিল যে, মস্কো বড় ধরনের একটি হামলার পরিকল্পনা করছে।
৫ ঘণ্টা আগে
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন, মিয়ানমারের ভূখণ্ড ‘ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না’। গতকাল সোমবার ভারত সফররত মিয়ানমারের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন।
৬ ঘণ্টা আগে