সম্প্রতি মালয়েশিয়ায় তৈরি একটি কফি পণ্য নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। কারণ ওই কফিতে পুরুষের যৌনক্ষমতা বাড়াতে প্রেসক্রিপশন করা হয়, এমন একটি ওষুধ পাওয়া গেছে।
সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) জানিয়েছে, ‘কপি পেনুমবুক’ নামের ওই কফি মিশ্রণটি স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে দেদারসে বিক্রি হচ্ছিল। পরে এটির মধ্যে ‘তাডালাফিল’ নামে একটি শক্তিশালী ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এসএফএ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিভিন্ন অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে এই পণ্যের তালিকা মুছে ফেলেছি এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য সতর্ক করেছি।’
আজ শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, তাডালাফিল ওষুধটি প্রেসক্রিপশন ছাড়া অনিয়ন্ত্রিতভাবে সেবন করলে হৃদ্রোগ, স্ট্রোক, মাইগ্রেন এবং পুরুষাঙ্গের দীর্ঘস্থায়ী বেদনাদায়ক উত্থানের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে, যারা হৃদ্রোগে ভুগছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ এটি রক্তচাপ হঠাৎ কমিয়ে দিতে পারে, বিশেষ করে নাইট্রেট-ভিত্তিক হৃদ্রোগের ওষুধের সঙ্গে গ্রহণ করলে।
এসএফএ ভোক্তাদের এই কফি না পান করার জন্য পরামর্শ দিয়েছে এবং কেউ যদি এটি সেবনের পর অসুস্থ বোধ করে, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি আরও বলেছে—ভোক্তাদের অজানা বা অনিরীক্ষিত সূত্র থেকে কেনা খাদ্যদ্রব্য গ্রহণের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং ক্রয়ের আগে যথাযথ তথ্য সংগ্রহ করা উচিত।
এর আগেও সংস্থাটি নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি মালয়েশিয়ান খাদ্যপণ্য নিষিদ্ধ করেছিল। গত ফেব্রুয়ারিতে ওজন কমানোর জন্য তৈরি একটি পানীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। কারণ এতে ‘সেনোসাইডস’ নামে একটি উপাদান পাওয়া গিয়েছিল। এই উপাদান পেটে ব্যথার সৃষ্টি করতে পারে। এ ছাড়া গত বছর দুটি ক্যান্ডিতেও ওষুধের উপাদান পাওয়া গিয়েছিল।
২০২২ সালে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ জানিয়েছিল—যৌনক্ষমতা বৃদ্ধির জন্য তৈরি একটি কফি পান করার পর দুই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁরা মাইগ্রেন ও দীর্ঘস্থায়ী বেদনাদায়ক উত্থানের সমস্যায় ভুগছিলেন।
সিঙ্গাপুর সরকার খাদ্য নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং জনস্বাস্থ্যের স্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ ঘিরে তৈরি হয়েছে এক ভয়াবহ ও নজিরবিহীন বিতর্ক। ‘চ্যানেল ফোর’-এর এই জনপ্রিয় শো-তে অংশ নেওয়া দুই কনে অভিযোগ করেছেন, অন-স্ক্রিন স্বামীদের দ্বারা তাঁরা ধর্ষণের শিকার হয়েছেন।
১ ঘণ্টা আগে
আমেরিকায় সাধারণত প্রায় ৫০ শতাংশ নথিপত্রহীন অভিবাসী পরিবার নিয়মিত কর রিটার্ন দাখিল করে থাকে। ইনস্টিটিউট অন ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির তথ্য অনুযায়ী, কেবল ২০২২ সালেই এই নথিপত্রহীন অভিবাসীরা মার্কিন সরকারকে ৯৬ দশমিক ৭ বিলিয়ন ডলার কর দিয়েছিলেন।
২ ঘণ্টা আগে
গত ১৩ মে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি জরুরি পাবলিক নোটিশ জারি করা হয়। ১৯৫০ সালের ‘বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট’ এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই কৌশলগত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি গোপন রাখা হলেও উভয় দেশই স্বীকার করেছে, যেকোনো এক পক্ষ আক্রান্ত হলে অপর পক্ষ তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।
৬ ঘণ্টা আগে