
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডই প্রথম ২০২৫ সালকে উদ্যাপন করেছে। নতুন বছরকে স্বাগত জানাতে বিগত বছরগুলোর মতো এবারও অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজি শুরু হয়। এই আয়োজন উপভোগ করতে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আতশবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিদের সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদ্যাপনের অংশ। নিউজিল্যান্ডে মাওরি অধিকার নিয়ে প্রতিবাদের একটি বছর শেষে এই প্রদর্শনীটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
জানা গেছে, প্রতি বছরই নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদ্যাপন শুরু হওয়ার অন্তত ১৮ ঘণ্টা আগেই অকল্যান্ডের উদ্যাপন শুরু হয়।
এদিকে অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও নববর্ষ উদ্যাপন শুরু হয়ে গেছে। এবার সিডনি হারবারে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নববর্ষ উপলক্ষে সিডনি হারবারে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস একটি গানের অনুষ্ঠান পরিচালনা করবেন এবং আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।
মূলত ওশেনিয়ার পর এশিয়ার মহাদেশের দেশগুলোতেই সবার আগে নববর্ষ উদ্যাপন করা হয়। এবার জাপানে বছরের সবচেয়ে বড় ছুটি উদ্যাপনের প্রস্তুতি হিসেবে মন্দির এবং বাড়ি পরিষ্কার করা হয়েছে।
গত রোববার বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া জাতীয় শোক পালন করছে। এর ফলে সেখানে এবার নববর্ষ উদ্যাপন সীমিত রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজির পাশাপাশি ৮০০ ড্রোনের প্রদর্শনী এবং হোটেল ইন্দোনেশিয়া রাউন্ডঅ্যাবাউটে মধ্যরাতের কাউন্টডাউন আয়োজন করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই উপসাগরীয় দেশগুলোর জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে ইরানের। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
মাত্র ছয় বছর বয়সেই রুবিকস কিউব সমাধানে বিশ্ব রেকর্ড গড়েছে চীনের এক শিশু। লিয়ান ইউনঝি নামের মেয়েটি তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় ৩ ×৩ × ৩ রুবিকস কিউব সমাধানে নারীদের বিশ্ব রেকর্ড ভেঙেছে।
৩ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। তিনি বলেছেন, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে যত মানুষ মারা গিয়েছিল, এবারের বন্যাতেও মৃতের সংখ্যা সেই পর্যায়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে