নতুন সরকার গঠন নিয়ে তালেবানের সহপ্রতিষ্ঠাতা এবং আফগানিস্তানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার এবং হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল-উর-রহমান হাক্কানির মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সরকার গঠন নিয়ে আলোচনার সময় তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদারকে ঘুষি মারেন হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল-উর-রহমান হাক্কানি। ওই আলোচনায় সংখ্যালঘু নৃগোষ্ঠীর প্রতিনিধিসহ ‘অংশগ্রহণমূলক’ একটি মন্ত্রিসভা গঠনের জন্য জোর দিচ্ছিলেন বেরাদার। আলোচনার একপর্যায়ে আফগান শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি চেয়ার থেকে উঠে বেরাদারকে ‘ঘুষি’ মারেন। এই ঘটনার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের দেহরক্ষীরা গুলি চালায়। এতে বেশ কয়েকজন সদস্য নিহত এবং আহত হন।
এই ঘটনার পরই বেরাদারের মৃত্যু নিয়ে জল্পনা দ্রুতই ছড়িয়ে পড়ে। পরে আফগানিস্তানের জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকারে হাজির হয়ে মৃত্যুর খবর উড়িয়ে দেন তিনি।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে