
রাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নারীদের সিংহাসনে বসার অধিকার দেওয়ার প্রস্তাব দিয়ে জাপানের রোষের মুখে পড়েছে জাতিসংঘের নারী অধিকার সংস্থা ইউএন ওমেন। পুরুষের দখলে থাকা রাজতন্ত্র এতে এতই রুষ্ট হয়েছে যে দেশটি ইউএন ওমেনের জন্য তহবিল বরাদ্দ স্থগিতের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার জাপানের রক্ষণশীল সরকারের পক্ষ থেকে জানান হয়, তারা সিডও (জাতিসংঘের নারী অধিকার কমিটির নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ) কমিটির জন্য সব স্বেচ্ছা অর্থায়ন বন্ধ করবে।
গত অক্টোবরে এই কমিটির এক প্রতিবেদনে শুধু পুরুষদের জন্য সংরক্ষিত ‘রাজ সিংহাসন আইন’ সংশোধন করে নারীও সম্রাট হওয়ার সুযোগ দেওয়ার সুপারিশ করেছিল। এর প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তোশিহিরো কিতামুরা জানান, জাপানের বার্ষিক স্বেচ্ছা অনুদান থেকে সিডিওকে (নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশন) বাদ দেওয়া হবে। ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে এ ব্যাপারে জানানো হয়েছে।
তিনি আরও জানান, জাতিসংঘ যেন তাদের অনুদান সিডিওর কর্মকাণ্ডে ব্যবহার না করে। একই সঙ্গে, আগামী মার্চে এই সংস্থার প্রতিনিধিদের পরিকল্পিত জাপান সফরও বাতিল করা হয়েছে।
কিতামুরা নারীদের অধিকারের বিষয়ে জাপানের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘রাজ সিংহাসনের যোগ্যতা মৌলিক অধিকারের অংশ নয় এবং পুরুষশাসিত উত্তরাধিকার নিয়ম নারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে না।’
এর আগে গত অক্টোবরে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইওশিমাসা হায়াশি সিডিওর প্রতিবেদনের কড়া সমালোচনা করে বলেছিলেন, এটি ‘দুঃখজনক’ ও ‘অনুপযুক্ত’।
জাপানে ১৯৪৭ সালের রাজপরিবার-সংক্রান্ত আইন অনুযায়ী, শুধু পুরুষেরা সিংহাসনে বসার যোগ্য এবং কোনো নারী রাজপরিবারের সদস্য যদি সাধারণ নাগরিককে বিয়ে করেন তবে তাঁর রাজকীয় মর্যাদা হারান।
বর্তমানে রাজপরিবারে ১৬ জন সদস্য রয়েছেন। যাঁদের মধ্যে মাত্র চারজন পুরুষ। সবচেয়ে কনিষ্ঠ পুরুষ সদস্য প্রিন্স হিসাহিতো। তিনিই এখন রাজপরিবারের শেষ উত্তরাধিকারী। এর ফলে ভবিষ্যতে রাজপরিবার টিকে থাকার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে, নারী সম্রাটের অনুমোদন ছাড়াই উত্তরাধিকার সংকট সমাধানের উপায় খুঁজছে জাপানের রক্ষণশীল সরকার। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজকীয় মর্যাদা হারানো কিছু প্রাক্তন অভিজাত পরিবারের পুরুষ সদস্যকে দত্তক নিয়ে রাজপরিবারে যুক্ত করার কথা ভাবছে।

গণ-আন্দোলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, তাঁর সাম্প্রতিক বক্তব্য এবং এসব বক্তব্যের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে দিল্লি ও ঢাকার মধ্যে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টিও রয়েছে....
২৫ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাটে নিজ বাড়ির সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রাজ্য বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেইয়ের স্ত্রী ও ঘনিষ্ঠ কৌশলগত পরামর্শদাতা ক্যামি ক্লার্ক কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের কাছ থেকে তাঁর ভাষায় ‘বিপ্লবী পর্ন কোম্পানি’র জন্য বিনিয়োগ নেওয়ার চেষ্টা করেছিলেন।
১ ঘণ্টা আগে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন—তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে। তিনি কায়রোর এই চুক্তিতে অন্তর্ভুক্তিকে ‘সম্ভব’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, জোটটি ভবিষ্যতে আরও সদস্য গ্রহণের জন্য উন্মুক্ত।
২ ঘণ্টা আগে