অস্ট্রেলিয়ার একটি শিশুসেবা কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে ৯১ জন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাও একটি-দুটি মামলা নয়, গুণে গুণে ১৬২৩টি মামলা। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে কোনো ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে অস্ট্রেলীয় পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৬২৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৩৬টি মামলা ধর্ষণের অভিযোগে, ১১০ টি মামলা শিশুদের যৌন নিগ্রহের অভিযোগে এবং ৬১৩টি অভিযোগ আনা হয়েছে শিশু নিগ্রহের উপকরণ তৈরির দায়ে।
পুলিশ জানিয়েছে, ওই লোক ২০০৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর—সিডনি, ব্রিসবেন এবং অন্যান্য এলাকার শিশুসেবা কেন্দ্রে এসব ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, লোকটি বিভিন্ন শিশুসেবা কেন্দ্রে চাকরি নেওয়ার জন্য প্রতিবারই প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সেখানে গিয়ে প্রতিবার বয়ঃসন্ধিকালীন কিশোরীদের যৌন নিগ্রহ করেছে।
পুলিশ আরও বলেছে, শিশু নিপীড়নের ভিডিও চিত্র দেখে অস্ট্রেলিয়ার ৮৭টি শিশুকে চিহ্নিত করা হয়েছে। বিদেশে নিপীড়নের চার শিশুকে শনাক্ত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে তারা কাজ করছে। ২০১৪ সালে ডার্ক ওয়েবে শিশু যৌন নিপীড়নের ছবি ও ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার পর থেকে তদন্তকারীরা ওই ব্যক্তির সন্ধান করছিলেন।
অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টের বাসিন্দা ওই ব্যক্তিকে ২০২২ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। তিনি এখন পুলিশি হেফাজতে আছেন। ২১ আগস্ট ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর মুখোমুখি হওয়ার কথা আছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের উত্তরাঞ্চলীয় সহকারী কমিশনার জাস্টিন গফ বলেছেন, ‘অভিযুক্ত অপরাধীকে চিহ্নিত করা এবং শিশু নিপীড়ন বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার পরিশ্রমের জন্য আমি অত্যন্ত গর্বিত।’
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সহকারী কমিশনার মাইকেল ফিটজেরাল্ড এই মামলাকে ‘গোয়েন্দাদের দেখা শিশু নিপীড়নের সবচেয়ে ভয়ংকর ঘটনাগুলোর মধ্যে একটি’ বলে বর্ণনা করেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে