প্রতিবেশী দুই দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও নতুন করে সংঘর্ষ শুরুর জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করেছে।
এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত বাহিনী জানিয়েছে, তাজিকিস্তানের চালানো হামলা ঠেকানো অব্যাহত রেখেছেন তাদের সেনারা। কিছু এলাকায় তুমুল লড়াই চলছে বলেও জানানো হয় বিবৃতিতে।
বার্তা সংস্থা এএফপি জানায়, কিরগিজস্তানের সঙ্গে সবশেষ সীমান্ত সংঘর্ষে তাজিকিস্তানের নারী ও শিশুসহ ৩৫ জন নাগরিক নিহত হয়েছে। অপরদিকে কিরগিজস্তানের অন্তত ৫৯ জন নাগরিক নিহত হয়েছে। সব মিলিয়ে এই সংঘর্ষে নিহতের সংখ্যা অন্তত ৯৪। এ ছাড়া আহত আরও ১৪৪ জন।
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় বাতকেন ও তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় সুগদ অঞ্চলে এ সংঘর্ষ হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির ২৪ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ৮৭ জন। তবে হতাহত ব্যক্তিদের কতজন সামরিক বাহিনীর সদস্য এ বিষয়ে কিছু বলা হয়নি।
কিরগিজস্তান বলছে, তাজিক বাহিনী ট্যাংক, সেনা বহনকারী সাঁজোয়া যান ও মর্টার নিয়ে কিরগিজ গ্রামে ঢুকে পড়ে। বাতকেন শহরের বিমানবন্দর ও আশপাশের এলাকায় তারা গোলাবর্ষণ করে।
অন্যদিকে কিরগিজস্তান ‘ভারী অস্ত্র’ ব্যবহার করে একটি সীমান্তচৌকি ও আশপাশের গ্রামে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে তাজিকিস্তান।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এ দুই দেশের দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। অমীমাংসিত সীমান্ত নিয়ে দেশ দুটির মধ্যে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়। গত বছরও এ রকম সংঘর্ষের জেরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১৯ মিনিট আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২ ঘণ্টা আগে