
পাকিস্তানে গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মালিক ঢাকা সফর করেছেন। গত মঙ্গলবার তিনি ঢাকায় এসেছিলেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশ সফরে এলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এই দাবি করেছে। দেশটির অন্যান্য সংবাদমাধ্যমগুলোও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে।
কথিত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মালিকের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়ের একটি নেটওয়ার্ক তৈরি করা। তবে নয়া দিল্লি অভিযোগ করেছে, এই সফরের ফলে বাংলাদেশ-ভারত সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়তে পারে, যা ভারতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
জেনারেল মালিক গত মঙ্গলবার দুবাই হয়ে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে শীতল হলেও, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর উভয় দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, উভয় দেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাব এই সম্পর্কোন্নয়নে ভূমিকা রেখেছে।
এর আগে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ও সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন। সফরকালে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনির এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে পাকিস্তানের আইএসপিআর জানায়।
সেই বৈঠকে দুই জেনারেল একটি ‘শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক’ গড়ে তোলার ওপর জোর দেন। তারা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অংশীদারত্বকে বাইরের প্রভাব থেকে সুরক্ষিত রাখা জরুরি। তবে বিবৃতিতে ভারতের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত ডিসেম্বরে মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তার আগে, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করেন এই দুই নেতা।

বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারত থেকে নেপালে প্রবেশের চেষ্টা করার সময় নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয় দেওয়া ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)।
১ ঘণ্টা আগে
ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিশ্বাস করতেন, এই হামলার জবাবে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ২০২২ সালের ২৪ আগস্ট তাঁর নিজের হাতে লেখা একটি নথিতে এমন আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল।
১ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিটি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের মোট পণ্যের ওপর ২০ শতাংশ হারে নিরাপত্তা মাশুল বা ফি আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে একটি হালকা উড়োজাহাজের পরীক্ষামূলক উড়ানের সময় এক পাইলট নিজের ‘একঘেয়েমি’ প্রকাশের অভিনব উপায় বেছে নিয়েছেন। প্রায় দুই ঘণ্টার ওই ফ্লাইটে তিনি এমনভাবে উড়োজাহাজ পরিচালনা করেছেন যে, অনলাইন ফ্লাইট ট্র্যাকিং অ্যাপে তাঁর উড্ডয়নপথে ভেসে ওঠে “I’M BORED” বা (আমি বিরক্ত) কথাটি।
১২ ঘণ্টা আগে