দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা থেকে চীনা কোস্টগার্ডের একটি জাহাজকে তাড়িয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা দুইবার ঘটেছে। এই কৌশলগত পদক্ষেপ বেইজিংয়ের বিরুদ্ধে গৃহীত ইন্দোনেশিয়ার সর্বশেষ উদাহরণ। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ চীন সাগরের দক্ষিণ অংশে—যা ইন্দোনেশিয়া সংলগ্ন—চীনা বাহিনীর জাহাজগুলো প্রায়ই প্রবেশ করে। জাকার্তা শুরু থেকেই এই প্রবেশের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে আসছে। সর্বশেষ গত বুধবার চীনা কোস্টগার্ডের জাহাজ ইন্দোনেশিয়া সংলগ্ন বিতর্কিত জলসীমায় প্রবেশ করে।
ইন্দোনেশিয়ার মেরিটাইম সিকিউরিটি এজেন্সি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘চীনা কোস্ট গার্ডের জাহাজটি বুধবার উত্তর নাতুনা সাগরে ইন্দোনেশিয়ার অধিক্ষেত্রে পুনরায় প্রবেশ করেছে।’ এতে আরও বলা হয়েছে, ‘ইন্দোনেশিয়ার কোস্টগার্ডের জাহাজ চীনা নৌযাটিকে আটক করে এবং সেটিকে এলাকা থেকে সরিয়ে দেয়।’
ইন্দোনেশিয়ার মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, চীনা কোস্টগার্ডের জাহাজটি গত সোমবার প্রথমবার বিতর্কিত জলসীমায় প্রবেশ করে। তখন একটি ইন্দোনেশিয়ার একটি জাহাজ চীনা নৌযানটির সঙ্গে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে চীনা কোস্টগার্ডের জাহাজটি তখন জানায়, এলাকাটি বেইজিংয়ের অধিকারভুক্ত।’
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ আরও জানায়, চীনা কোস্টগার্ডের জাহাজটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পার্টামিনার পরিচালিত একটি জরিপ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল। পরে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড জাহাজ চীনা জাহাজটিকে অনুসরণ করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অনুমান করা হয়, দক্ষিণ চীন সাগরের তলদেশে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসের মজুত আছে। যদিও এর পরিমাণের ব্যাপারে ভিন্নমত রয়েছে।
এই অবস্থায় বিতর্কিত জলসীমায় চীনা কোস্টগার্ডের জাহাজের অনুপ্রবেশ ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জন্য প্রাথমিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি তিনি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। এর আগে, ২০২০ সালে একবার নাতুনা উপসাগরের নাতুনা দ্বীপপুঞ্জ এলাকায় চীনা জাহাজগুলো প্রবেশ করলে ইন্দোনেশিয়া যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল।
বেইজিং ও জাকার্তা ঘনিষ্ঠ অর্থনৈতিক মিত্র হলেও ইন্দোনেশিয়া তার জলসীমায় বিদেশি জাহাজগুলোর মাছ ধরা বন্ধ করার চেষ্টা করছে। জাকার্তার দাবি, এর ফলে দেশটির অর্থনীতির প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার হারাচ্ছে।

ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। দেশটির ভঙ্গুর জনস্বাস্থ্য ব্যবস্থা ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসায় পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে প্রতিবেশী দেশগুলো।
১৩ মিনিট আগে
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ কর্মকর্তাদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে...
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এবার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। গত বুধবারের প্রলয়ংকরী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লা গুয়াইরা অঞ্চলের অন্তত একটি বড় শপিং মলে আজ বৃহস্পতিবার প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা...
৯ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তেহরানের এই আমন্ত্রণ নয়াদিল্লিকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় ফেলে দিয়েছে...
১৪ ঘণ্টা আগে