সংখ্যা কিংবা বয়স—কোনোটিই যেন তাঁর কাছে বড় ব্যাপার নয়। ২৯ বারের মতো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পা রেখে নিজের আগের রেকর্ডগুলোই ভেঙেছেন কেবল। তবে এখানেই শেষ নয়, শারীরিক সক্ষমতা থাকলে আবার উঠতে চান মাউন্ট এভারেস্ট পর্বতে।
এই রেকর্ড কামি রিতা শেরপার। নামটি ইতিহাসের খাতায় আরও পাকাপোক্তভাবে গেঁথে গেল। তাঁর আগে পৃথিবীর কোনো ব্যক্তি এতবার এভারেস্ট পর্বতের চূড়ায় (৮ হাজার ৮৪৯ মিটার) ওঠেননি। ভবিষ্যতে কেউ কামি রিতাকে ছাড়িয়ে গেলেও প্রথম মানব হিসেবে রয়ে যাবে তাঁরই নাম।
গতকাল রোববার সকাল ৭টার কিছু পরে বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতে বেশিবার আরোহণের রেকর্ডটি গড়েন ৫৪ বছর বয়সী কামি রিতা। তাঁর এভারেস্ট-যাত্রা শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ওই সময় থেকেই গাইড হিসেবে পর্বতারোহীদের পথ দেখান কামি রিতা।
এর আগে গত সপ্তাহে এভারেস্টে বেজক্যাম্পে পৌঁছে এই রেকর্ডের পূর্বাভাস দিয়েছিলেন এই শেরপা। ওই সময়ে নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘২৯ বারের মতো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যাচ্ছি। একজনের কাছে যেটি কাজ, অন্যজনের কাছে তা যেন স্বপ্ন।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের রেকর্ডটিও অবশ্য কামি রিতারই ছিল। গত বছর বসন্তে এক সপ্তাহের মধ্যে দুবার ৮ হাজার ৮৪৯ মিটার এই পর্বতের চূড়ায় উঠে আগের রেকর্ডটি করেছিলেন তিনি। অর্থাৎ সপ্তাহের যে দুবার কামি রিতা এভারেস্টে উঠেছিলেন, সেগুলো ছিল তাঁর যথাক্রমে ২৭ তম ও ২৮ তম এভারেস্ট আরোহণ।
এভারেস্টে সর্বোচ্চবার আরোহণের দ্বিতীয় রেকর্ড যার, তিনিও একজন নেপালি, নাম পাসাং দাওয়া শেরপা। এ পর্যন্ত ২৭ বার এভারেস্টে উঠেছেন তিনি। উল্লেখ্য, নেপালের আঞ্চলিক ভাষায় এভারেস্টের নাম ‘সাগরমাতা’।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে