আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর মাজার-ই-শরীফ দখলে নিয়েছে তালেবানরা। এটি আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর। শহরটি আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী। এর মাধ্যমে ২০টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবানরা। এ ছাড়া শনিবার তালেবান যোদ্ধাদের হাতে পাকতিকা ও কুনার প্রদেশের রাজধানীরও পতন হয়।
আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরীফ শহরটিই বর্তমান আফগান সরকারের শেষ শক্ত ঘাঁটি হিসেবে টিকে ছিল। শনিবার তালেবানদের হাতে শহরটির পতন হয়। এর মাধ্যমে দেশটির রাজধানী কাবুল দখলের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তালেবান যোদ্ধারা।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় শনিবার শহরটি প্রায় বিনা বাধায় দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। বালখের প্রাদেশিক আইনপ্রণেতা আব্বাস ইব্রাহিমজাদা এই তথ্য জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মাজার-ই-শরীফ শহরটি ঐতিহ্যগতভাবেই তালেবান-বিরোধী শহর হিসেবে পরিচিত। মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দ্রুতগতিতে শহরটি দখলে নেওয়াকে তালেবানের জন্য বড় ধরনের বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মাত্র কয়েক দিন আগে আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি মাজার-ই-শরীফ শহরে সফর করেছিলেন। মূলত আফগান সরকারি সেনাদের উজ্জীবিত করতেই সেখানে গিয়েছিলেন তিনি।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে সহিংসতার কারণে নতুন করে আরও আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকে নিরাপত্তার আশায় বাড়ি-ঘর ছেড়ে রাজধানী কাবুলে পালিয়ে গেছেন।
আফগানিস্তানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাজার–ই–শরিফ। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত সংলগ্ন। এর আগে ১৯৯০-এর দশকে শহরটি সর্বশেষ দখল করেছিল তালেবানরা।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে