
সীমান্ত এলাকায় স্থাপন করা উত্তর কোরিয়া বিরোধী প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো সরিয়ে নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। আজ সোমবার (৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লি কিয়ং-হো সাংবাদিকদের জানিয়েছেন, আজ থেকেই দেশটির সামরিক বাহিনী লাউডস্পিকার অপসারণ কার্যক্রম শুরু করেছে।
আল-জাজিরা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। গত জুনে ক্ষমতা গ্রহণের পরপরই তিনি সীমান্তে উত্তর কোরিয়া বিরোধী সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে উত্তর কোরিয়া এখন পর্যন্ত দক্ষিণের এই সৌহার্দ্যপূর্ণ আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, তারা আলোচনায় আগ্রহী নয়।
১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তি নয়, বরং অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। এর ফলে দুই কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে এখনো যুদ্ধাবস্থা বিরাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্কের আরও অবনতি ঘটেছে।
মাইক অপসারণের বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তা সামরিক প্রস্তুতির ওপর কোনো প্রভাব ফেলবে না।’
চলতি সপ্তাহের মধ্যেই সব মাইক সরিয়ে ফেলা হবে বলেও জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো মাইক অপসারণ করা হচ্ছে, তা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি তাঁর পূর্বসূরির দ্বারা ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টা ও অভিশংসনের প্রেক্ষিতে নির্বাচিত হয়েছেন। ক্ষমতায় এসেই তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আস্থার পুনর্গঠন-এর ডাক দিয়ে প্রচার বন্ধের নির্দেশ দেন।
এর আগে, দক্ষিণ কোরিয়ার পূর্ববর্তী সরকার উত্তর থেকে আসা আবর্জনাপূর্ণ বেলুনের জবাবে সীমান্ত এলাকায় প্রচার সম্প্রচার শুরু করেছিল। তবে প্রেসিডেন্ট লি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা হ্রাস এবং সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
উত্তর কোরিয়া এখনো আলোচনায় রাজি হয়নি। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘যদি দক্ষিণ কোরিয়া মনে করে যে কিছু আবেগময় কথা বলেই আগের সবকিছু মুছে ফেলা যাবে, তবে সেটাই হবে সবচেয়ে বড় ভুল।’
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জানিয়েছেন, তিনি ‘কোনো শর্ত ছাড়া’ আলোচনা শুরু করতে প্রস্তুত।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় কয়েক ঘণ্টা ধরে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন ছুড়েছে। এর ফলে বারবার সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং কয়েক লাখ ইসরায়েলি বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়। এই সময়ে ইরানও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেণাস্ত্র হামলা চালায়।
১৩ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছেন। কেবল এসব শর্ত মানলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করবে ইরান। অন্যথায় অঞ্চলজুড়ে ইসরায়েল এবং মার্কিন স্বার্থ-স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে।
৩১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আরও বলেন, দেশটিতে আরও বেশি মার্কিন হামলা চালানো হলে তাদের পক্ষে পুনর্গঠন করা ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠতে পারে। গতকাল বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হত্যাচেষ্টার শিকার হয়েছেন। জম্মুতে এই হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। হামলাকারী খুব কাছ থেকে তাঁকে গুলি করার চেষ্টা করেছিলেন।
১ ঘণ্টা আগে