রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এই কারফিউ জারির ঘোষণা দিয়েছেন। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মনে করেছেন যে, দেশটির জনশৃঙ্খলা বজায় রাখতে এই কারফিউ জারি প্রয়োজনীয়।
শ্রীলঙ্কার সরকার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ দিবাগত রাত ১২টা থেকে আগামী ১৪ জুলাই সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে।
এর আগে, আজ বুধবার সকালে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী এই নির্দেশনা জারি করেন। বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে চলে যাওয়ার খবরেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। উল্টো বিক্ষোভের মাত্রা চরম আকার নিয়েছে। এমতাবস্থায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বুধবার জরুরি অবস্থা জারির নির্দেশনা আসে।
গত ৯ জুলাই জনতার প্রবল বিক্ষোভের মুখে গোতাবায়া প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। সে সময় তাঁর নিকটস্থ এক কর্মকর্তা জানিয়েছিলেন, আগামী বুধবার গোতাবায়া পদত্যাগ করতে পারেন। তবে তাঁর পদত্যাগ এখনো আনুষ্ঠানিক রূপ পায়নি।
চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে এর আগে সরে যেতে হয়েছিল দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং গোতাবায়া রাজাপক্ষের ভাই মাহিন্দা রাজাপক্ষেকে। জনদাবির মুখে তাঁকে পদত্যাগ করতে হয়। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। কিন্তু প্রেসিডেন্টের গদি আঁকড়ে ছিলেন গোতাবায়া রাজাপক্ষে।
এমন পরিস্থিতিতেই জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চরমে পৌঁছায়। ফলে আবারও পথে নামে মানুষ। গত শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। সারা দেশ থেকে বিক্ষোভকারীরা এসে জড়ো হয় শহরটিতে। সরকারবিরোধী র্যালি ও বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে তারা। চলমান অচলাবস্থার মধ্যেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগে সম্মতির বিষয়টি জানিয়েছিলেন।
অন্যদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কথায় আস্থা পাচ্ছে না বিক্ষোভকারীরা। তারা সাফ জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিক পদত্যাগের আগে তারা এই দুই নেতার বাসভবনের দখল ছাড়বে না।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে