তিন বছরের মেয়েশিশুকে ভালুকের সামনে ফেলে দিলেন এক মা। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানে। পরে সন্তানকে হত্যাচেষ্টার মামলায় ওই মাকে আসামি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, তাসখন্দ চিড়িয়াখানার মর্মান্তিক ফুটেজে দেখা যাচ্ছে, ভালুকের সামনে ফেলার আগে মা তাঁর মেয়েটিকে রেলিংয়ের ওপর ঝুলিয়ে রেখেছিলেন।
জুজু নামের ভালুকটি তখন ওই ঘেরের মধ্যে ঘুরছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটিকে ঘেরে ফেলে দেওয়ার পর ভালুকটি কাছে গিয়েছিল এবং তাকে শুঁকছিল। তবে শেষ পর্যন্ত ভালুকটি ওই শিশুর কোনো ক্ষতি করেনি।
পরে চিড়িয়াখানার কর্মীদের তৎপরতায় ওই শিশুকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা হয়, চিড়িয়াখানার ছয়জন কর্মী ওই ঘেরে প্রবেশ করে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১৫ বছরের জেল হতে পারে।
চিড়িয়াখানার মুখপাত্র বলেন, একজন নারী একটি ছোট মেয়েকে একটি বাদামি ভালুকের ঘেরে সমস্ত দর্শনার্থীর সামনে নিক্ষেপ করে।

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নীরবে এক বিশেষ ও গোপন নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই পথ ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছাচ্ছে। যুদ্ধ এখনো অচলাবস্থায় থাকলেও হরমুজ প্রণালিতে তেল পরিবহন সচল রাখার এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
১ ঘণ্টা আগে
প্রিন্স হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্র থেকে আবার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনের বাইরে একটি ব্যক্তিগত ও রাজপরিবারের আনুষ্ঠানিক বাসভবন নয়, এমন একটি বাড়িতে উঠবেন।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা (ডিএসএনএস) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির আবাসিক ভবন ও গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক গত চার মাসে ১০টি মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই ঘটনার পর তাঁর আদালতে বিচারাধীন প্রায় ১০০টি হত্যা মামলা অন্য বিচারকের আদালতে স্থানান্তর করা হয়েছে। সরকারি এক আইনজীবী ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে