
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন ও রাশিয়া। আজ শনিবার ভোরে চীনের ৩৭ সদস্যের একটি দল ইয়াঙ্গুনে পৌঁছায়।
থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চীনা উদ্ধারকারী দল সঙ্গে এনেছেন প্রাণীর অস্তিত্ব শনাক্তকারী যন্ত্র, ড্রোন ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা।
অন্যদিকে, রাশিয়া দুটি উড়োজাহাজে উদ্ধারকর্মী পাঠিয়েছে। মস্কো থেকে তাঁদের রওনা হওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে মিয়ানমারে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অন্তত ১৪৪ নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। ভেঙে পড়েছে ব্রিটিশ আমলে ইরাবতী নদীর ওপর নির্মিত সেতু।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মান্দালয় শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। অত্যন্ত শক্তিশালী এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৯ দশমিক ৬ কিলোমিটার বা ৬ মাইল। তুলনামূলকভাবে অগভীর হওয়ায় এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ভূমিকম্পের ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটার শক রেকর্ড করা হয়। এর ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৫ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে