
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ‘স্মোক বোমা’ হামলার শিকার হয়েছেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তাঁকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী কিশিদা আজ শনিবার ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশও একজনকে আটক করার কথা স্বীকার করেছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়ে দিতে দেখেছেন। তার পরই ধোঁয়া উড়তে শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেখানে ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
এনএইচকের প্রতিবেদনে বলা হয়, কিশিদা ওয়াকাইয়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা করছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হয়।
এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়ার কথা। সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেকেই রয়েছেন। জি-৭ সম্মেলনের আগে এ ধরনের হামলা আন্তর্জাতিক মহলে জাপানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।

যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
২ ঘণ্টা আগে
ছাত্র আন্দোলনের কর্মী উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় গতকাল বুধবার বিচারপতি প্রতিভা এম. সিং ও বিচারপতি দীনেশ ভাটের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই দুই ছাত্র নেতা ৬ বছরে ধরে বিনা বিচারে বন্দী।
৩ ঘণ্টা আগে
ইরাক থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল বা আইএস) বিরোধী মিশনে থাকা সর্বশেষ মার্কিন সেনাদেরও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১২ বছরের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
৪ ঘণ্টা আগে