দুই হাজার বছরেরও বেশি সময় আগের তরকারির রন্ধন প্রণালি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে আবিষ্কৃত একটি স্ল্যাব থেকে নৃ-বিজ্ঞানীরা এই তথ্য আহরণ করেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালে দক্ষিণ ভিয়েতনামের ওক ইয়ো প্রত্নতাত্ত্বিক খননস্থলের ২ মিটার (সাড়ে ৬ ফুট) গভীর থেকে বেলেপাথরের স্ল্যাবটি পাওয়া যায়। স্ল্যাবে লেগে থাকা পদার্থ বিশ্লেষণ করে দেখা গেছে—সাইটটি একসময় ফানান নামে পরিচিত একটি প্রাচীন দক্ষিণ-পূর্ব এশীয় রাজবংশের আমলে বিদেশি বাণিজ্য কেন্দ্র ছিল।
ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের সিনিয়র রিসার্চ ফেলো ড. সিয়াও-চুন হাং বলেছেন, ‘তরকারি তৈরিতে কেবল বিভিন্ন ধরনের মসলাই নয় বরং মসলা পেষার সরঞ্জাম, যথেষ্ট সময় এবং মানুষের প্রচেষ্টাও জড়িত। উল্লেখযোগ্যভাবে, প্রায় ২০০০ বছর আগেও ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিরাও তরকারির স্বাদ গ্রহণ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছিলেন।’
হাং এবং তাঁর দল স্ল্যাবে লেগে থাকা স্টার্চ দানার অবশেষের মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখেছেন যে, সাধারণত এমন অবশেষ পেষণ যন্ত্রের সঙ্গে লেগে থাকে। তাদের বিশ্লেষণে বিশ্বের বিভিন্ন স্থানে উদ্ভূত বেশ কিছু মসলার বিষয়ে ধারণা পাওয়া গেছে। যা ওই স্ল্যাবটির গায়ে লেগে ছিল। এসব মসলার মধ্যে উল্লেখযোগ্য হলো—হলুদ, আদা, বালি আদা, লবঙ্গ, জায়ফল এবং দারুচিনি।
এ থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছান যে, এই মসলাগুলো এবং এসব মসলার রন্ধনপ্রণালি জানা লোকজন অন্য কোথাও থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে এসেছিল। গবেষকেরা যে নমুনা পেয়েছেন, তার সঙ্গে ভিয়েতনাম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে খাওয়া তরকারির সাযুজ্য রয়েছে।
এই গবেষণার অন্যতম গবেষক ও ভিয়েতনামের হো চি মিন সিটির সাউদার্ন ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের প্রত্নতত্ত্ব কেন্দ্রের একজন প্রত্নতত্ত্ববিদ ড. খান ট্রুং কিয়েন গুয়েন বলেন, ‘আজকাল সুপারমার্কেটে কারি পাউডারের ব্যাপক প্রাপ্যতার কারণে ভিয়েতনামে তরকারি তৈরি করা বেশির ভাগ পরিবারের জন্যই অনেক সহজ হয়ে গেছে। যা হোক, এটি লক্ষণীয় যে—আমাদের গবেষণাও অনুমান করা রন্ধন প্রণালিটির সঙ্গে বর্তমানে ব্যবহৃত রেসিপির খুব একটা তফাৎ নেই।’ তিনি আরও জানান, তাঁর দলের পরিকল্পনা রয়েছে পুরো প্রণালিটি আবারও সবার সামনে আনা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৫ ঘণ্টা আগে