উত্তর কোরিয়া প্রথমবারের মতো একজন নারীকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। দেশটির প্রবীণ কূটনীতিক চেই সন-হুই এই পদে নিয়োগ পেয়েছেন। আজ শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট কিম জং উন দলীয় এক বৈঠকে তাঁকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। চেই সন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রি সন গওনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে চেই সন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চেই সন মূলত একজন কূটনৈতিক। তিনি ভালো ইংরেজি বলতে পারেন। চেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার সময় কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছিলেন এবং কিমের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দুই নেতার শীর্ষ সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ওই রাতে তিনি সাংবাদিকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছিলেন।
এই কূটনীতিক তখন বলেছিলেন, ‘আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে।’
কিমের শাসনামলে এখন পর্যন্ত পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর মধ্যে উত্তর কোরিয়া একজন প্রবীণ নারী কূটনীতিককে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিল।

২০২৭ সাল ঘিরে যুক্তরাষ্ট্র ও বিশ্বরাজনীতিতে ভয়াবহ অস্থিরতার পূর্বাভাস দিয়েছেন চীনা বংশোদ্ভূত কানাডিয়ান শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েচিন। ভূরাজনৈতিক বিভিন্ন পূর্বাভাসের কারণে যিনি ‘চীনের নস্ত্রাদামুস’ নামে পরিচিত।
২ ঘণ্টা আগে
রেকর্ড ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়া বন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়েন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক। পরে তাঁদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়। তবে থাই পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা কোনো থাই আইন ভঙ্গ করেননি।
৩ ঘণ্টা আগে
সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বন্দরনগরী বসাসোতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এই ঘাঁটি থেকে আইএসের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা, নজরদারি অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালিত হবে...
৩ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
৪ ঘণ্টা আগে