বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সুইস ব্যাংক, যার ১৮ হাজারের বেশি হিসাবের তথ্য গতকাল ফাঁস হয়েছে। সেই ফাঁস হওয়া হিসাবের তথ্যে দেখা গেছে, অন্তত ৬০০ ব্যাংক হিসাবের সঙ্গে ১৪০০ পাকিস্তানির নাম জড়িত। পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া তথ্যে এমন হিসাবও পাওয়া গেছে যেগুলো এখন বন্ধ কিন্তু অতীতে চালু ছিল। তবে ফাঁস হওয়া হিসাবে এমন ব্যক্তিদের নাম পাওয়া গেছে যাদের বিরুদ্ধে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলি ব্যুরো (এনএবি) তদন্ত করছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এনএবি যখন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল, তখনই তারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। অথচ বিষয়টি আমলে নেয়নি সুইস ব্যাংক। যদিও মামলায় অভিযুক্ত ব্যক্তি বা অপরাধীদের সুইস ব্যাংকে হিসাব খোলার ব্যাপারে বিধিনিষেধ আছে।
ফাঁস হওয়া হিসাবের মধ্যে কয়েকজন রাজনীতিবদের নামও রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে সম্পদের ঘোষণাপত্র জমা দেওয়ার সময় তারা এটি উল্লেখ করেননি যে তাদের সুইস ব্যাংকে হিসাব আছে।
গতকাল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, সুইস ব্যাংকের তথ্য ফাঁস করেছেন ব্যাংকটির এক স্বঘোষিত হুইসেল-ব্লোয়ার। তিনি ব্যাংকটির ১৮ হাজারের বেশি হিসাব সম্পর্কিত তথ্য জার্মান সংবাদমাধ্যম সুডয়চে যায়টংকে দেন, যেখানে জমা রয়েছে মোট ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ। সংবাদপত্রটি এই তথ্য সংবাদ বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রোজেক্টসহ (ওসিসিআরপি) আরও ৪৬টি সংবাদমাধ্যমকে দেয়, যার মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমস জানায়, ফাঁস হওয়া এই তথ্যের মধ্যে ১৯৪০-এর দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের তথ্য রয়েছে। ক্রেডিট সুইস ব্যাংকের যে গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের সাবেক একনায়ক হুসনি মোবারকের দুই ছেলে। রয়েছেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান, যিনি ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে শত শত কোটি ডলার আফগানিস্তানের মুজাহিদীনদের পাঠিয়েছিলেন। রয়েছে ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের নামও।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে