
শহরের ব্যস্ত রাস্তায় লুটিয়ে পড়েছে একটি হাড্ডিসার ঘোড়া। জুড়িগাড়ির অপর ঘোড়াটি দাঁড়িয়ে আছে। আর চালক মাটিতে শুয়ে পড়া ঘোড়াটিকে চড়–থাপ্পড় মেরে দাঁড় করানোর চেষ্টা করা করছেন।
নির্মম এই আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি পশ্চিমবঙ্গের কলকাতার। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতে বিশেষ করে শহুরে পরিবেশে পশুদের সঙ্গে কেমন আচরণ করা হয় তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা।
প্রাণী অধিকার বিষয়ক যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস—পিইটিএ বা পেটা এক্সে ভিডিওটি পোস্ট করেছে। তারা এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছে, ‘ঘোড়া কোনো পর্যটন আকর্ষণ নয়। বিশেষ করে সেটি যখন মারাত্মক পানিশূন্যতা, ওজনস্বল্পতা আর যন্ত্রণায় ভুগতে থাকে। মাননীয় মমতা ব্যানার্জি, স্বপন দেবনাথ (প্রাণিসম্পদ মন্ত্রী) এবং কলকাতা পুলিশ, আপনারা দয়া করে এই ঘোড়াটিকে কোনো নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করুন এবং ঘোড়ার গাড়ির নামে এই নির্যাতন বন্ধ করার ব্যবস্থা করুন।’
পশুর প্রতি এই নির্মম আচরণ নিয়ে প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে বলিউড পর্যন্ত। প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাটের বড় বোন বলিউডের প্রযোজক পূজা ভাট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতার গরমে ক্লান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার পরও একটি ঘোড়াকে মারধর করে আবার চলতে বাধ্য করা হয়েছে! কী হৃদয়বিদারক! মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, স্বপন দেবনাথ, আপনারা দয়া করে এই নিষ্ঠুরতা বন্ধ করতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করে ব্যাটারিচালিত গাড়ি নামান রাস্তায়।’
সামাজিক মাধ্যম এক্সে আরও এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটি চরম নিষ্ঠুরতা। ঘোড়াগুলোকে খেতে দেয় বলেও মনে হচ্ছে না। খুবই নির্দয়। এ ধরনের মানুষকে শাস্তির আওতায় আনা উচিত।’
পেটার অভিযোগ এবং নেটিজেনদের তোপের মুখে ঘোড়ার মালিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ভবানীপুর থানায় গত ২৪ এপ্রিল মামলাটি করা হয়। সামাজিক মাধ্যম এক্সে কলকাতা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানায়, ঘোড়াটি এখন চিকিৎসাধীন ও পশুচিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
১ ঘণ্টা আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
২ ঘণ্টা আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩ ঘণ্টা আগে