
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ‘অকাস চুক্তি’র বাস্তবায়নে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন সাবমেরিন জাহাজঘাঁটি গড়ে তুলতে দেশটি এবার প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
২০২১ সালে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া এই অকাস (AUKUS) চুক্তির লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় আগামী দশক থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ করা। বর্তমানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ চুক্তির পর্যালোচনা করছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, প্রস্তাবিত জাহাজঘাঁটি অস্ট্রেলিয়ার জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পশ্চিম অস্ট্রেলিয়ায় টানা নৌ-জাহাজ নির্মাণ কার্যক্রম ও পারমাণবিক সাবমেরিন প্রকল্প বাস্তবায়নে এটি মাইলফলক হবে।
তিনি আরও জানান, ক্ষমতাসীন লেবার সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড পর্যায়ে নিয়ে যাচ্ছে, যাতে অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা তৈরি করা যায়।
এর আগে, গত বছর পার্থের কাছে হেন্ডারসন জাহাজঘাঁটি আধুনিকায়নে প্রাথমিকভাবে ১২৭ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৮৪ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছিল। আগামী ২০ বছরে ধাপে ধাপে এই ঘাঁটিকে অকাস সাবমেরিন বহরের প্রধান রক্ষণাবেক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার।
এখানেই অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর নতুন ল্যান্ডিং ক্রাফট ও নৌবাহিনীর জন্য নতুন ফ্রিগেট জাহাজ তৈরি করা হবে। প্রকল্পটি সরাসরি প্রায় ১০ হাজার স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানানো হয়েছে।
অকাস চুক্তির আওতায় প্রথম ধাপে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছে একাধিক ভার্জিনিয়া-শ্রেণির পারমাণবিক সাবমেরিন বিক্রি করবে। পরবর্তী ধাপে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মিলে নতুন প্রজন্মের অকাস-শ্রেণির সাবমেরিন তৈরি করবে।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র কংগ্রেসের চীনবিষয়ক কৌশলগত প্রতিযোগিতা কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতৃত্ব যৌথভাবে অকাসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছিল। যদিও একই সময়ে চুক্তির কার্যকারিতা নিয়ে পেন্টাগনের একজন প্রভাবশালী কর্মকর্তা এলব্রিজ কোলবি পর্যালোচনা শুরু করেন।
অস্ট্রেলিয়া এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে ৫০ বছরের জন্য নতুন একটি চুক্তি করেছে, যাতে অকাস সহযোগিতা আরও জোরদার করা যায়। দেশটি আশাবাদী যে চুক্তি বাস্তবায়নে কোনো বিঘ্ন ঘটবে না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অবস্থান আবারও স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের লক্ষ্য।
২৯ মিনিট আগে
এপ্রিল মাসের প্রথম দিনটি বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে পরিচিত। এ দিনে অনেকেই কাছের বা পরিচিত মানুষকে বোকা বানিয়ে মজা করার চেষ্টা করেন। কিন্তু এপ্রিলের প্রথম দিনটি কীভাবে বোকা বানানোর দিন হলো? এ নিয়ে মার্কিন সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরু করার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা।
৫ ঘণ্টা আগে