উনিশ শতকের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরের মর্যাদা হারাল সিডনি। এবার তার স্থান দখল করে নিল মেলবোর্ন। ১০০ বছরেরও বেশি সময় ধরে যে শিরোপা ধরে রেখেছিল সিডনি, তা হারাতে হলো তাকে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মেলবোর্নের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় মেলটন এলাকাকে মেলবোর্নের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে শহরটির সীমানা বেড়ে গিয়ে সিডনিকে ছাড়িয়ে গেছে।
শহরের জনসংখ্যা গণনার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিসটিকস। এসবের মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে, ১০ হাজারের বেশি জনসংখ্যা নিয়ে শহুরে এলাকার শ্রেণিবিভাগ করা।
২০২১ সালের আদমশুমারির পর অস্ট্রেলিয়ার ব্যুরো অব স্ট্যাটিসটিকস শহরের ভৌগোলিক সীমানা পুনর্নির্ধারণ করে। তখন মেলবোর্নের উত্তর-পশ্চিম প্রান্তের সঙ্গে মেলটন জেলাকে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে ২০২১ সালের ২১ জুনে মেলবোর্নের জনসংখ্যা ৪৮ লাখ ৭৫ হাজারে গিয়ে দাঁড়ায়, যা সিডনির চেয়ে ১৮ হাজার ৭০০ জন বেশি।
অস্ট্রেলিয়ার ব্যুরো অব স্ট্যাটিসটিকসের জনসংখ্যাবিদ অ্যান্ড্রু হাউ স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ২০২১ সালের আদমশুমারি পর্যন্ত সিডনিতে মেলবোর্নের চেয়ে বেশি জনসংখ্যা ছিল। কিন্তু মেলটনকে মেলবোর্নের সঙ্গে একীভূত করার ফলে মেলবোর্নের জনসংখ্যা সিডনিকে ছাড়িয়ে গেছে।
ব্যুরো অব স্ট্যাটিসটিকস তাদের এক প্রতিবেদনে বলেছে, ২০২১ সালের জুনের আগে পর্যন্ত সিডনিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর ছিল।
গ্রেটার সিডনি, যেটি ৬৫৮টি ছোট শহর নিয়ে গঠিত, সেটি এখনো গ্রেটার মেলবোর্নের চেয়ে বড়। তবে অস্ট্রেলিয়া সরকার ধারণা করছে, ২০৩১ থেকে ২০৩২ সালের মধ্যে গ্রেটার মেলবোর্ন গ্রেটার সিডনিকে ছাড়িয়ে যাবে।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ১৯০২ সালে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ও জনবহুল শহরের মর্যাদা লাভ করেছিল সিডনি। ১০০ বছরেরও বেশি সময় পর সম্প্রতি সিডনি সেই মর্যাদা হারাল।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) কট্টর ডানপন্থী ও হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন...
১৭ মিনিট আগে
চীনের ‘পান্ডা কূটনীতি’র দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছেছে দুটি জায়ান্ট পান্ডা। পুরুষ পান্ডাটির নাম পিং পিং, আর স্ত্রীটির নাম ফু শুয়াং। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ফেডএক্স-এর একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৬ ঘণ্টার যাত্
৩১ মিনিট আগে
থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত শহর ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাবার, পানি ও চিকিৎসাসামগ্রীর অভাবে সেখানে থাকা প্রায় ২ হাজার বেসামরিক মানুষ (যাদের মধ্যে প্রায় ৫০টি শিশু) চরম অনাহারের মুখে পড়েছেন।
২ ঘণ্টা আগে