
উত্তর প্রদেশের বান্দা জেলায় এক পুলিশ স্টেশনের ভেতরে ১৯ বছর বয়সী এক তরুণীকে তাঁর বাবা-মা ছুরিকাঘাতে হত্যা করেছেন। প্রেমিকের সঙ্গে থাকতে এবং পরিবারের কাছে ফিরে যাওয়াতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এই নির্মম ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে—নিহত তরুণীর নাম শিবানী। তিনি গত ১৮ মে তাঁর প্রতিবেশী ললিত বর্মার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাঁরা একটি মন্দিরে বিয়ে করেন এবং আইনগতভাবে তাঁদের বিবাহ নিবন্ধন সম্পন্ন করেন।
এ ঘটনায় শিবানীর বাবা-মা ললিত বর্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ দম্পতিকে খুঁজে বের করার জন্য অভিযান শুরু করে। গত শুক্রবার একটি তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁদের মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে খুঁজে পায় এবং জিজ্ঞাসাবাদের জন্য বান্দা জেলায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদের সময় দম্পতি পুলিশের কাছে দাবি করেন, তাঁরা নিজেদের ইচ্ছাতেই বিয়ে করেছেন এবং এ সংক্রান্ত বৈধ বিবাহের নথিও উপস্থাপন করেন। এরপর পুলিশ শিবানীর মেডিকেল পরীক্ষা করানো এবং তাঁর বক্তব্য রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় দুই পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। সেখানে চলমান কাউন্সেলিং সেশনের সময় শিবানীর বাবা-মা তাঁকে জোর করে বাড়ি ফিরে যেতে চাপ দিতে থাকেন। তবে শিবানী তাঁর স্বামী ললিত বর্মার সঙ্গেই থাকার সিদ্ধান্তে অনড় থাকেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিবানীর মা তাঁকে পিছন থেকে ধরে ফেলেন। এরপর তাঁর বাবা ছুরি বের করে মেয়ের ওপর হামলা চালান। এ সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হতবাক হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। হামলায় শিবানীর পেট, হাত ও তালুতে গুরুতর আঘাত লাগে।
আহত অবস্থায় তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বান্দার পুলিশ সুপার পলাশ বনসাল জানিয়েছেন, এ ঘটনায় প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং শিবানীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তাঁর এই মন্তব্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং বৈশ্বিক তেল সরবরাহ হুমকির মুখে পড়েছে।
৩৫ মিনিট আগে
ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক ভূমিকা নিতে তারা প্রস্তুত। তবে ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপে অনাগ্রহী হলেও সৌদি আরব ইসরায়েলের সহায়তা গ্রহণ করবে, এমন সম্ভাবনা কম। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে...
১ ঘণ্টা আগে
মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১৫ ঘণ্টা আগে