দক্ষিণ আমেরিকার দেশ চিলির তারাপাকা অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ বুধবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত কালামা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের তারাপাকা অঞ্চলে আঘাত হানে ভূমিকম্পটি। ইউরো–মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।
চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল কালামা থেকে ৩৭ কিলোমিটার উত্তর–পূর্বে। চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পটি চিলির উপকূলে সুনামির সৃষ্টি করার মতো শক্তিশালী ছিল না।
এর আগে, ১৯৬০ সালের মে মাসে চিলিতে এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে ৯ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প চিলির ইতিহাসে সবচেয়ে বড়। এতে ৩০ ফুট উচ্চতার সুনামির সৃষ্টি হয়েছিল। ধ্বংস হয় অসংখ্য গ্রাম। এ দুর্যোগে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে নানা মত রয়েছে। তবে কমপক্ষে ২ হাজার মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে চিলির একটি ঘুমন্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠে। সেই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত শুরু হয় লাভা উদ্গিরণ। গোটা এলাকা ছেয়ে যায় ধোঁয়ায়। লাভা উদ্গিরণের ফলে আকাশের দিকে ২০ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠে যায় ধোঁয়া-ছাই।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে