
বলিউডের ক্ল্যাসিক ‘রাত কে হামসফর’ গানের সঙ্গে নেচেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র ও বিজু জনতা দল (বিজেডি) নেতা পিনাকী মিশ্র। জার্মানির বার্লিনে এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে তাঁরা এই নৃত্য করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করার পরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই রঙের পোশাকে সাজেন এই নবদম্পতি। মহুয়া মৈত্র পরেছিলেন হালকা গোলাপি বেনারসি শাড়ি ও সোনার গয়না, আর পিনাকী মিশ্রের পরনে ছিল পিচ রঙা ওয়েস্টকোট।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন মন্তব্য করেন, রাজনৈতিক মতাদর্শ কখনোই এক হতে পারে না, তবে সবকিছুকে একসঙ্গে মেলানোও ঠিক নয়। এই বিবাহ শুভ হোক।
গত ৩০ মে বার্লিনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। একসঙ্গে কেক কাটার একটি ছবি শেয়ার করে মহুয়া মৈত্র লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য।’ দুই স্তরের কেকটি নজর কাড়ে এর ব্যক্তিগত সজ্জায়—ছোট্ট মানবাকৃতি, হাতব্যাগ, চশমা, গ্যাভেল (বিচারকের হাতুড়ি) ও ব্রিফকেসে সাজানো হয় কেকটি।
TMC MP #MahuaMoitra shares video dancing with hubby Pinaki Misra at their wedding ceremony in Germany pic.twitter.com/tpGRzXhPye
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) June 8, 2025
প্রসঙ্গত, মহুয়া মৈত্র পার্লামেন্টে তাঁর স্পষ্টবাদী বক্তব্য এবং হ্যান্ডব্যাগের প্রতি দুর্বলতার জন্য পরিচিত, যা কেকের ডিজাইনেও প্রতিফলিত হয়েছে। অপরদিকে, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পিনাকী মিশ্রের জন্য আইনি প্রতীক যুক্ত করা হয়েছে তাঁর দীর্ঘ আইন ও রাজনীতির ক্যারিয়ারের প্রতিফলন হিসেবে।
১৯৭৪ সালে জন্ম নেওয়া মহুয়া মৈত্র নিউইয়র্ক ও লন্ডনে বিনিয়োগ ব্যাংকিংয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার পর রাজনীতিতে আসেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম সরব এমপি।
অন্যদিকে, ১৯৫৯ সালে জন্ম নেওয়া পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওডিশার পুরি লোকসভা কেন্দ্র থেকে চারবার নির্বাচিত এমপি। তিনি পরবর্তীতে বিজেডিতে যোগ দেন।
এই নতুন অধ্যায়ের সূচনায় রাজনৈতিক মতাদর্শ পেছনে ফেলে দুজনেই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম পরিচিত মুখ এবং দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি দল ছেড়েছেন বলে জানা গেছে। টেলিভিশন বিতর্কসভাগুলোতে বিজেপির অন্যতম প্রধান চেহারা হিসেবে পরিচিত শেহজাদ গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগের...
১ ঘণ্টা আগে
দক্ষিণ পাকিস্তানে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও নিখোঁজ অনেকে। নিখোঁজ বাকি খনিশ্রমিকদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। আজ শুক্রবার এমন তথ্য জানিয়েছে বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
২ ঘণ্টা আগে
চলতি বছর স্থানীয়ভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে রপ্তানি করবে পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। আগামী চার বছরে প্রতিষ্ঠানটির বিদেশে মোট গাড়ি রপ্তানির সংখ্যা ৫ হাজার ৮০০ টিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলের মধেশ প্রদেশে সাম্প্রদায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। এতে সংঘর্ষ ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে চারটি জেলায় কারফিউ জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগে