
সীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ভোরে সীমান্তবর্তী বিম্বর জেলার মানাওয়ার সেক্টরে একটি কোয়াডকপ্টার নজরে পড়ে পাকিস্তানি সেনাবাহিনীর। তাৎক্ষণিকভাবে সেটিকে গুলি করে ভূপাতিত করে সেনারা।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, যথাসময়ে নেওয়া পদক্ষেপের ফলে ভারতের গুপ্তচর চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। এটি পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারি ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রমাণ। সীমান্তে যেকোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত।
কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যটকদের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। ওই হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কয়েক দফা চড়েছে উত্তেজনার পারদ। গত ২৫ বছরে কাশ্মীরে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
হামলার পরপরই পাকিস্তানকে দোষারোপ করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। হামলার পরদিনই ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করে। প্রতিক্রিয়ায় পাকিস্তানও শিমলা চুক্তি স্থগিত এবং বন্ধ করে দেয় আকাশপথ। পাকিস্তানের অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে চড়াও হয়েছে ভারত। হামলার প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এদিকে, টানা পাঁচ রাত ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনারা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। ভারতের দাবি, কুপওয়ারা, বারামুলা ও আখনুর সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটেছে, যদিও পাকিস্তান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সীমান্তে গোলাগুলি তো চলছেই, দুপক্ষের কর্মকর্তারাও বিস্ফোরক মন্তব্য করে চলেছেন পাল্লা দিয়ে। গতকাল সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘ভারতের পক্ষ থেকে আক্রমণ আসন্ন। আগামী দু–তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমরাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। এরই মধ্যে বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি।’

কানাডার টরন্টোতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে আজ মঙ্গলবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটের দিকে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কূটনৈতিকপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর জ্বালানি তেলের দাম অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপে তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। যুদ্ধ শিগগির শেষ হবে, ট্রাম্পের সোমবারের এই কথার পরদিনই আবার দাম অনেকটা পড়ে যায়। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের দোদুল্যমানতা এবং অব্যাহত যুদ্ধের কারণে হুট করেই তেলের...
২ ঘণ্টা আগে
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ এখনো ইসফাহানের ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সে অক্ষত থাকতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
৩ ঘণ্টা আগে
ইরান ও আমেরিকা-ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল নিক্ষেপ করবে, যেগুলোর পেলোড বা গোলাবারুদ ব
৩ ঘণ্টা আগে