
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওরেশনিকের গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে বারবার গর্ব করেছেন। প্রথমবার ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনে নিক্ষেপ করেছিল রাশিয়া। এর পর থেকে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
গত সোমবার রাতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে লক্ষ্যবস্তুকে আঘাত করেছে বলে রুশ সামরিক কর্মকর্তারা দাবি করেন। রাশিয়া জানায়, প্রেসিডেন্ট পুতিনের আবাসস্থলে ড্রোন আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে, যা কিয়েভ এবং ওয়াশিংটন উভয়ই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।
বেশ কিছু প্রতিকূল ঘটনার পরিপ্রেক্ষিতে এই ওরেশনিক হামলা চালাল রাশিয়া। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করতে মার্কিন স্পেশাল ফোর্স পাঠিয়েছিলেন এবং গত বুধবার উত্তর আটলান্টিকে মার্কিন বাহিনী রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত নকল বা নিষ্ক্রিয় ধ্বংসাত্ম অস্ত্র বহন করছিল, যেমনটি ২০২৪ সালের প্রথম ব্যবহারেও ছিল। এতে মূল উদ্দেশ্য ধ্বংস নয়, বরং রাজনৈতিক সংকেত পাঠানো।
এর আগে গত মঙ্গলবার ব্রিটেন ও ফ্রান্স ঘোষণা করে, যুদ্ধবিরতি হলে তারা ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। যার জবাবে মস্কো জানিয়েছিল, তারা বিদেশি সেনাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইনসব্রুকের রাশিয়া বিশেষজ্ঞ গেরহার্ড ম্যাঙ্গট বলেন, ইউক্রেন ও ইউরোপীয়দের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক সপ্তাহের কূটনীতিতে এক পাশে সরিয়ে রাখায় মস্কো হতাশ এবং ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সম্ভাব্য সেনা মোতায়েনের পরিকল্পনায় তারা ‘বিশেষভাবে ক্ষুব্ধ’। আর এই প্রেক্ষাপটেই ওরেশনিকের ব্যবহার হয়েছে বলে মনে করেন তিনি।
ম্যাঙ্গট আরও বলেন, এটি রুশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতা সম্পর্কে পশ্চিমাদের জন্য একটি সংকেত। মস্কো এই বার্তা দিতে চেয়েছিল যে রাশিয়ার সামরিক সক্ষমতার কথা বিবেচনা করে দেশটিকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং ট্রাম্প ও ইউরোপীয়দের উচিত আলোচনায় রাশিয়ার অবস্থানের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা।
ওরেশনিক পারমাণবিক এবং প্রচলিত—উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম, যদিও সাম্প্রতিক এই হামলায় কোনো পারমাণবিক উপাদানের ইঙ্গিত পাওয়া যায়নি।
একজন উচ্চপদস্থ ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আঘাত হেনেছে এবং সম্ভবত এতে নিষ্ক্রিয় বা ‘ডামি’ যুদ্ধাস্ত্র ছিল, ঠিক যেমনটি ২০২৪ সালে প্রথমবার ব্যবহার করার সময় ছিল, যখন রাশিয়া অস্ত্রটি যুদ্ধের পরিস্থিতিতে পরীক্ষা করেছিল।
রাশিয়ান নিউক্লিয়ার ফোর্স প্রজেক্টের পরিচালক পাভেল পোদভিগ রয়টার্সকে বলেন, ‘এ মুহূর্তে দেখা যাচ্ছে, রাশিয়া ওরেশনিককে সংকেত প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করছে, তাই ধ্বংসাত্মক আঘাত নিশ্চিত করা মূল লক্ষ্য নয়। “ডামি” যুদ্ধাস্ত্র ব্যবহার হলেও এটি ইউক্রেন ও তার মিত্রদের ভয় দেখানোর ক্ষমতা কমায় না।’
এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) দূরে এই হামলার ঘটনায় পশ্চিমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির নেতারা এটিকে ‘উসকানিমূলক এবং অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, এটি ইউক্রেনের বিরুদ্ধে একটি সুস্পষ্ট উসকানি এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কতা।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে