
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টা নাগাদ তাঁকে ফিরিয়ে নেওয়া হয়। তবে ইমরানের চিকিৎসায় সরকারের তরফে ‘স্বচ্ছতার’ অভাব রয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ও রাজনৈতিক দল।
দ্য ডন জানায়, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) চোখের ইনজেকশন দেওয়ার জন্য ইমরানকে নেওয়া হয়। গত মাসে ইমরানের চোখের সমস্যার বিষয়টি সামনে আসে। এরপর থেকে তাঁর চিকিৎসা নিয়ে সরকারের সঙ্গে ইমরানের স্বজন ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) টানাপোড়েন চলছে। ইমরানের স্বজনদের দাবি, তাঁকে ব্যক্তিগত চিকিৎসক ও স্বজনদের উপস্থিতিতে ইসলামাবাদের শিফা হাসপাতালে চিকিৎসা করাতে হবে। তবে সরকার তাঁর চিকিৎসা লোকচক্ষুর আড়ালেই সম্পন্ন করছে।
গতকালের চিকিৎসার বিষয়ে পিআইএমএস কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাপ্রক্রিয়ার পুরো সময় ধরে ইমরানের অবস্থা স্থিতিশীল ছিল। যথাযথ বিধি মেনেই সবকিছু করা হয়েছে। চিকিৎসা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নথিপত্রসহ তাঁকে ডিসচার্জ করা হয়। আগামী ২৪ মার্চ তাঁকে আরেকটি ইনজেকশন দেওয়ার কথা।
এদিকে, ইমরানের চিকিৎসার খবর চাউর হতেই পুরো প্রক্রিয়ায় ‘স্বচ্ছতার’ অভাব ছিল বলে অভিযোগ জানিয়েছে তাঁর পরিবার ও পিটিআই।
পিটিআইয়ের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিযোগ করা হয়, এই ঘটনায় গোপনীয়তা নয়, স্বচ্ছতার প্রয়োজন। ইমরানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। সরকার আসলে কী লুকাতে চাইছে! আমরা এরকম লুকোছাপার একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা চাই।
ইমরানের বোন আলিমা খানম অভিযোগ করেন, ইমরানকে পিআইএমএসে নেওয়ার কথা আমরা খবরে জানতে পারি। আর কোনো বন্দীর স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো বিষয়ে যেখানে পরিবারকে আগে থেকে জানানোর আইন আছে, সেখানে আমাদের কিছু জানানো হয়নি কেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ বা ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যে গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে, সেই প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে বলেও হ
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
৫ ঘণ্টা আগে