Ajker Patrika

জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকির মরদেহ উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকির মরদেহ উদ্ধার
হানা কুরাকি। ছবি: সংগৃহীত

জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে কুরাকির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

প্রতিবেদন অনুযায়ী—টোকিওর বিনোদন ও নাইটলাইফকেন্দ্রিক একটি এলাকায় থাকা ওই অ্যাপার্টমেন্টে এক বন্ধু হানা কুরাকিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি অ্যাপার্টমেন্টের মালিককে জানান। ওই মালিক স্থানীয়ভাবে পরিচিত ক্লাব ব্যবসায়ী সাকিতো। তিনি কুরাকির সঙ্গী শোতা তাইরাকে অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছিলেন।

সাকিতো জানান, কুরাকির মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে বিষয়টি জানাতে সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি কুরাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে মরদেহ উদ্ধারের বিষয়ে ছড়িয়ে পড়া কিছু গুজবও তিনি নাকচ করে দেন।

সাকিতোর দাবি, কুরাকি তাঁর সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা সমস্যা, বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেছিলেন। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। মৃত্যুকে ঘিরে গুজব ও অনুমাননির্ভর তথ্য ছড়ানো থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সাকিতো।

তিনি বলেন, ভুল তথ্য বা জল্পনার কারণে মৃত ব্যক্তি কিংবা তাঁর কাছের মানুষদের যেন আরও ক্ষতির মুখে পড়তে না হয়। একই সঙ্গে সহিংসতার মাধ্যমে কাউকে নিয়ন্ত্রণ করা বা চরম হতাশার দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেন তিনি।

জাপানের স্থানীয় পুলিশ ও হানা কুরাকির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এখনো তাঁর মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি দেয়নি।

২০২৪ সালে প্রাপ্তবয়স্কদের বিনোদনজগতে পেশাজীবন শুরু করেন হানা কুরাকি। অল্প সময়ের মধ্যেই তিনি পরিচিতি পান এবং বছরে প্রায় ১৬ কোটি টাকার সমপরিমাণ আয় করতেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে তাইওয়ানে একটি প্রাপ্তবয়স্ক বিনোদন প্রদর্শনীতেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

তবে চলতি বছরের জুনে হঠাৎ কাজ থেকে বিরতির ঘোষণা দেন কুরাকি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, একটি সড়ক দুর্ঘটনায় মুখ ও চোয়ালে গুরুতর আঘাত পাওয়ায় কিছু সময়ের জন্য তাঁর পেশাগত কর্মকাণ্ড স্থগিত রাখতে হচ্ছে। এরপরই তাঁর আকস্মিক মৃত্যুর খবর সামনে এল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত