
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) গতকাল রোববার বাংলাদেশ-সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ভোট গ্রহণ হবে দুই দফায়—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোট গণনা করা হবে ৪ মে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে ভারতের একাধিক রাজ্য ও ইউনিয়ন টেরিটরির বিধানসভা নির্বাচনে মোট ৮২৪টি আসনে ভোট হবে, যেখানে প্রায় ১৭ কোটি ৪০ লাখ ভোটার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবেন। প্রায় ২ লাখ ১৮ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হবে এবং ২৫ লাখ নির্বাচনী কর্মকর্তা এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবেন।
নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যগুলো নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে এবং সমস্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন নির্বাচন কমিশনের অধীনে। পশ্চিমবঙ্গের নির্বাচনের মূল তারিখ, পর্যায়ভিত্তিক সময়সূচি এবং আসনসংখ্যার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো—
এর আগে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়, যা এক মাসেরও বেশি সময় ধরে চলেছিল। তবে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন হবে মাত্র দুই দফায়। কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৫ লাখ এবং ভোটকেন্দ্র রয়েছে ৮০ হাজার ৭১৯ টি।
এবারে, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। এই ধাপের নির্বাচনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩০ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ৭ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল এবং ভোট গ্রহণের তারিখ ২৩ এপ্রিল।
দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। এই ধাপের ভোট গ্রহণের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ১০ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৩ এপ্রিল, ভোটগ্রহণের তারিখ ২৯ এপ্রিল।
দুই ধাপের ভোট গ্রহণ শেষে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ হবে ৪ মে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৭ ঘণ্টা আগে