
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার বিকেলের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের কাছে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের দিকে তাক করে পুলিশ সদস্যরা রাইফেল ধরেছেন। কর্মকর্তারা কাছের ঘনবসতিপূর্ণ লরিং পার্ক এলাকার বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার সতর্কতা দেন।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন এসব কথা জানান। তিনি আরও বলেন, গুলির ঘটনায় মিনিয়াপোলিস পুলিশের তিন কর্মকর্তাও আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
পার্টেন আরও জানান, নিহতদের একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যজন হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে নেওয়ার পর মারা যান।
হেনেপিন হেলথকেয়ার মেডিকেল সেন্টারের তথ্যমতে, সাতজনকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত তিন পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের এক মুখপাত্র।
আহত অন্যদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মিনিয়াপোলিস পুলিশ বিভাগ জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, গুলির ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে রাজ্যের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
ওয়ালজ বলেন, ‘মিনিয়াপোলিসে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের জরুরি সেবাকর্মীদের জন্য মিনেসোটাবাসী প্রার্থনা করছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, এফবিআই ঘটনাটির বিষয়ে কাজ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে প্রয়োজনীয় সব ধরনের সম্পদ দেওয়া হবে।
মিনেসোটা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার লিসা ডেমুথ এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে নিহত ও আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের সাহসী আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের ব্যাপক সাড়াদানে আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখসংবলিত ছবিসহ বিশেষ ১ ডলারের একটি মুদ্রা বাজারে ছেড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ২৫০ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই মুদ্রাটি আনা হয়েছে। গতকাল বুধবার থেকে এই মুদ্রাটি বিক্রি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মিন্ট আরও জানিয়েছে, সোনালি রঙের মুদ্রাটির এক পাশ...
২৫ মিনিট আগে
২৬ আগস্ট সকাল। প্রতিদিনের মতোই দিন শুরু করেছিলেন নেপালের রাসুয়ার স্যাফ্রুবেসির দক্ষিণের ছোট্ট গ্রাম হাকুবেসির বাসিন্দা নিমা দর্জে তামাং। তখনো জানতেন না নেমে আসছে কী বিপর্যয়! ৮টা ৩৭ মিনিটে হিমবাহ ধসে পড়ার পর কোনো প্রস্তুতি নেওয়ার আগেই তামাং বিকট আওয়াজ শুনতে পান।
৫ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরে নেপাল ভারত ও বাংলাদেশে ২ হাজার ৯৩২ কোটি রুপি মূল্যের বিদ্যুৎ রপ্তানি করেছে। একই সময়ে শুষ্ক মৌসুমে ভারত থেকে ১ হাজার ২৩ কোটি রুপি মূল্যের বিদ্যুৎ আমদানি করেছে দেশটি। ফলে বিদ্যুৎ বাণিজ্যে নেপালের নিট উদ্বৃত্ত ছিল ১ হাজার ৯০৯ কোটি রুপি।
৭ ঘণ্টা আগে
এবার হরমুজ প্রণালির নাম বদলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুধু তাই নয়, প্রণালির নামটি নিজের নামে করতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হোয়াইট হাউসের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
৭ ঘণ্টা আগে