
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি আজ এক সংবাদ সম্মেলনে এই ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেছেন।
ইরান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনার মধ্যে ৩৬ হাজার ৫০০টিই ছিল আবাসিক ভবন। এর আগে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিও একই পরিমাণ আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছিল। তবে সরকারি পরিসংখ্যানে ক্ষতির এই চিত্র আরও ব্যাপক আকারে ফুটে উঠেছে।
মুখপাত্র মোহাজেরানি জানান, কেবল রাজধানী তেহরানেই প্রায় ১০ হাজার স্থাপনায় হামলা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি জরুরি সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানও। সরকারি তথ্যমতে এখন পর্যন্ত ৪৩টি জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে এবং ১২০টি স্কুলে সরাসরি হামলা চালানো হয়েছে।
এসব হামলায় প্রাণহানির যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২২৩ জন নারী এবং ২০৬ জন শিক্ষক ও শিক্ষার্থী। যুদ্ধের প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও এক কর্মী নিহত হয়।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ লাখে। হামলায় ক্ষতিগ্রস্ত বা ঘরবাড়ি হারানো পরিবারগুলোর সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা একটি প্রাথমিক মূল্যায়নের পর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, ‘যেহেতু সংঘাত এখনো অব্যাহত রয়েছে, তাই এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মানবিক দিক থেকে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে চিহ্নিত হচ্ছে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে সাধারণ মানুষ দলে দলে শহর ছেড়ে গ্রাম অঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি খাদ্য, পানীয় জল এবং আশ্রয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার (এসসিআই) দুটি বড় এলপিজি ট্যাংকার আজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিভালিক এবং নন্দা দেবী নামের ভারতীয় পতাকাবাহী এই জাহাজ দুটি এখন ভারতের গুজরাট উপকূলের পথে রয়েছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত এসদে তেইমান আটক কেন্দ্রে এক ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণসহ যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পাঁচ সেনার বিরুদ্ধে আনা অভিযোগ গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করেছে ইসরায়েলি সামরিক প্রসিকিউটররা। এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদন থেকে এ তথ্য জ
২ ঘণ্টা আগে
যাজকদের উদ্দেশে দেওয়া ওই ভাষণে পোপ কোনো নির্দিষ্ট নেতা বা যুদ্ধের নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, ‘সশস্ত্র সংঘাতের জন্য যাদের ওপর গুরুতর দায়িত্ব বর্তায়, সেই খ্রিষ্টানদের কি নিজের বিবেক পরীক্ষা করার এবং কনফেশনে যাওয়ার মতো আত্মবিশ্বাস ও সাহস আছে?’
৩ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিন পরই জাপান সাগরের অভিমুখে প্রায় ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে