করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এমন সতর্কবার্তা দেন।
ইউএন নিউজকে গেব্রেয়াসুস বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এখন তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে আছি।’
চার সপ্তাহ ধরে বিশ্বে করোনার সংক্রমণ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। এর মধ্যে বিশ্বের অনেক দেশে এখনো পৌঁছায়নি করোনার টিকা। অনেক দেশের কাছে পর্যাপ্ত পরিমাণে করোনার টিকা নেই।
করোনার ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কা প্রকাশ করে গেব্রেয়াসুস বলেন, ‘ভ্যারিয়েন্টটি ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। আমরা আশা করছি দ্রুতই এটি বিশ্বব্যাপী দাপট দেখানো শুরু করবে।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার বিবর্তন অব্যাহত রয়েছে। আর এর কারণে আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট ভবিষ্যতে দেখা যেতে পারে।

ইরানি সশস্ত্র বাহিনী তাদের অপারেশন ‘ট্রু প্রমিজ-৪’ অভিযানের ৫৪তম ধাপ শুরু করেছে। এই ধাপে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটি। এতে নানা ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে ছিল সেজ্জিল ক্ষেপণাস্ত্রও। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আরোপিত যুদ্ধের পর এই প্রথম সেজ্জিল...
২৭ মিনিট আগে
ইরানে বড় ধরনের গণ-অভ্যুত্থান কেন হচ্ছে না, তা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার অভাবই সেখানে প্রতিবাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে নিজেকে এখনই বিজয়ী ঘোষণা করার...
১ ঘণ্টা আগে
গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আগামী মে মাসের মধ্যেই এই বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে তারা। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখতে পারে সেটার কী পরিণতি হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর...
২ ঘণ্টা আগে