আজকের পত্রিকা ডেস্ক

ভারতের রাজধানী দিল্লি থেকে নিউইয়র্ক সিটির নির্বাচনী মাঠে জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দুবিদ্বেষী’ ও ‘দেশবিরোধী’ হিসেবে তুলে ধরছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভারতীয়-আমেরিকান হিন্দু সম্প্রদায়, যারা প্রায় সরাসরি মোদির রাজনৈতিক শিবিরের সঙ্গে যুক্ত এবং মামদানির বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনের দুই দিন আগে একটি বিমান উড়ে যায় স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে। সেই বিমানের সামনে একটি ব্যানার ঝোলোনো হয় নির্বাচনের প্রধান প্রার্থী জোহরান মামদানিকে লক্ষ্য করে। ব্যানারে লেখা ছিল ‘সেভ নিউইয়র্ক ফ্রম গ্লোবাল ইন্তিফাদা অ্যান্ড রিজেক্ট মামদানি (ইন্তিফাদার বিশ্বায়ন থেকে নিউইয়র্ককে বাঁচাও’ এবং মামদানিকে প্রত্যাখ্যান করো।)
উল্লেখ্য, ইন্তিফাদা শব্দটি সাধারণত ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ বা উত্থান বোঝাতে ব্যবহৃত হয়। ‘ইন্তিফাদার বিশ্বায়ন’ মানে এই প্রতিবাদ বা সংগ্রামের মডেল বা ভাবনাকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, যাতে তা বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পরিচিতি পায় বা অন্য জায়গায় প্রতিবাদ-আন্দোলনের উৎস হয়ে দাঁড়ায়।
ব্যানারটি মূলত শহরের ইহুদি ভোটারদের উদ্দেশ্য করে তৈরি হলেও এর পেছনে রয়েছে ভারতীয়-আমেরিকান হিন্দু গোষ্ঠী। এই গোষ্ঠী মামদানিকে ‘হিন্দু ও ভারতবিরোধী’ বলে অভিযুক্ত করেছে।
মামদানি একজন মুসলিম এবং বহুদিন ধরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব। এদিকে মোদি একজন জনপ্রিয় নেতা, যিনি ভারতের হিন্দু জাতীয়তাবাদের সঙ্গে সংযুক্ত এবং মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদের ওপর অবিচারের অভিযোগ রয়েছে।
গত মে মাসে মোদিকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেছেন মামদানি। তিনি মোদির নিউইয়র্ক সফরে বাধা দেওয়ারও চেষ্টা করেন। সেই সঙ্গে একটি রাজ্য অ্যাসেম্বলি সদস্যকে ভারতীয়-আমেরিকানদের দেওয়া নির্বাচনী তহবিল ফিরিয়ে দিতে বলেছিলেন। তিনি সেই ভারতীয়–আমেরিকানদের ‘হিন্দু ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছিলেন।
২০২০ সালে স্টেট অ্যাসেম্বলি নির্বাচনের প্রচারের সময় মামদানি টাইমস স্কয়ারে একটি বিক্ষোভে যোগ দেন। সেখানে হিন্দু মন্দির নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদকারী একটি গোষ্ঠী ‘Who are Hindus? Bastards!’ (হিন্দু কারা? জারজ!’ ) স্লোগান দিয়েছিল।
মামদানি ওই বক্তব্যগুলো নিয়ে কখনো প্রকাশ্যে নিন্দা করেননি এবং এ বিষয়ে প্রশ্ন করলে তার নির্বাচনী প্রচার দল কোনো মন্তব্য করতে অস্বীকার করে।
নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমানে মোদি সমর্থকদের আক্রমণের মুখে পড়ছেন মামদানি।
এই প্রচেষ্টা দেখিয়ে দেয় কীভাবে দিল্লির রাজনীতি নিউইয়র্কের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ভারতে মোদিপক্ষের সংবাদমাধ্যমগুলো লাখ লাখ টিভি ও স্মার্টফোনে মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সরাসরি মোদি ও তাঁর শাসক বিজেপির সঙ্গে যুক্ত ভারতীয়-আমেরিকান কিছু গোষ্ঠী একটু সূক্ষ্ম পদ্ধতিতে কাজ করছে। তারা মামদানির প্রতিদ্বন্দ্বীদের জন্য অর্থ সংগ্রহ করছে।
রকিব নায়েক, ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’-এর পরিচালক বলেছেন, ভারতভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী ও আমেরিকান হিন্দু গোষ্ঠী একসঙ্গে মামদানিকে ‘হিন্দুবিরোধী’ প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।’
তবু অনেক দক্ষিণ এশীয় বিশেষ করে তরুণ, মুসলিম ও উদারপন্থীদের ব্যাপক সমর্থন পাচ্ছেন মামদানি। তিনি দক্ষিণ এশীয় বসতি এলাকায় বড় ব্যবধানে জয়ী হয়েছেন এবং বেশ কিছু অ্যানালাইসিস অনুযায়ী বেশির ভাগ এশীয় সংখ্যাগরিষ্ঠ এলাকায় প্রথম পছন্দ ভোটের ৫২ শতাংশ পেয়েছেন।
নিউইয়র্কে প্রায় ৪ লাখ ৪৭ হাজার ৬৪ দক্ষিণ এশিয়ার মানুষ বসবাস করেন, যাঁরা ভোটারের বড় অংশ। তবে সবার দৃষ্টিভঙ্গি একই রকম নয়। তাই হিন্দুদের বিরোধিতা মামদানির ভোটে কতটা প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে পিউ রিসার্চ সেন্টার অনুমান করেছে, নিউইয়র্কের জনসংখ্যার ২ শতাংশ, অর্থাৎ প্রায় ৮০ হাজার হিন্দু ধর্মাবলম্বী।
নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর। ফলে এই শহরের মেয়রের একটি বৈশ্বিক প্রভাব থাকে। এখন মামদানি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং মধ্যপন্থী ডেমোক্র্যাটদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তিনি একজন যোগ্য প্রার্থী। তবে একই সঙ্গে তাকে দূরদেশের এক শক্তিশালী দলের রোষানলে পড়তে হচ্ছে।
মামদানিবিরোধী বার্তাটি এসেছে একেবারে ওপরের স্তর থেকে। ভারতের বিজেপির জাতীয় মুখপাত্র সঞ্জু বর্মা সম্প্রতি মামদানিকে ‘হিন্দুবিদ্বেষী কট্টরপন্থী’ এবং ‘উন্মাদ মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন।
এ ধরনের বক্তব্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে মোদি সমর্থক গণমাধ্যম এবং প্রভাবশালীদের একটি নেটওয়ার্কের মাধ্যমে।
দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইটের মতে, গত ১৩ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে ভারতে পরিচিত ডানপন্থী অ্যাকাউন্ট এবং হিন্দু জাতীয়তাবাদের সঙ্গে সংশ্লিষ্ট এক্স প্রোফাইলগুলো থেকে মামদানিকে নিয়ে ছয় শতাধিক সমালোচনামূলক পোস্ট প্রকাশিত হয়েছে। এসব অ্যাকাউন্টের অনুসারী কয়েক লাখ।
সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোহিত চোপড়া বলেন, ‘মামদানির মুসলিম পরিচয় এবং মোদির প্রতি তীব্র সমালোচনাই যথেষ্ট ছিল তাকে ভারতীয়-আমেরিকানদের মধ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং একই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করা হচ্ছে।’
তাঁর পারিবারিক পরিচয়ও হিন্দুত্ববাদীদের হাতে বাড়তি অস্ত্র তুলে দিয়েছে। ৩৩ বছর বয়সী মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কামপালায়। তবে তাঁর বাবা ভারতের গুজরাট রাজ্যের—নরেন্দ্র মোদির নিজ রাজ্য, যেখানে ২০০২ সালে দাঙ্গায় শত শত মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে অনেকেই মুসলিম ছিলেন। তার মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার, ভারতের প্রগতিশীল বাম রাজনীতির একজন গুরুত্বপূর্ণ মুখ।
যুক্তরাষ্ট্রে মামদানির প্রতি কিছু হিন্দুর অবিশ্বাস এখন শুধু ভাবনার মধ্যে সীমাবদ্ধ নেই—এটা রাজনৈতিক কার্যকলাপে রূপ নিয়েছে। মোদি ও তার দলের সঙ্গে প্রবাসী ভারতীয় গোষ্ঠীগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই প্রচেষ্টা আরও সক্রিয় ও শক্তিশালী হয়েছে।
কুইন্সে অবস্থিত ‘গুজরাটি সমাজ অব নিউইয়র্ক’ একটি ভারতীয় সাংস্কৃতিক সংগঠন, যার প্রায় ৪ হাজার সদস্য আছে। এই সংগঠন মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখে এবং মামদানির প্রতিপক্ষদের সক্রিয়ভাবে সমর্থন করছে।
সংগঠনের সভাপতি হর্ষদ প্যাটেল বলেন, এই সংগঠনের সদস্যরা ফেব্রুয়ারিতে ভারতে মোদির সঙ্গে দেখা করেছেন এবং এখনো তাঁর সঙ্গে ‘সরাসরি যোগাযোগে’ রয়েছেন। গত জুলাইয়ে গোষ্ঠীটি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করে। অ্যাডামস একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামদানির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৩ সালে জাতিসংঘের আন্তর্জাতিক যোগ দিবসে অ্যাডামস মোদির সঙ্গে এক মঞ্চে অংশ নেন।
ইন্ডিয়ান-অ্যামেরিকানস ফল কুওমো প্যাক নামের একটি রাজনৈতিক কর্মসূচির প্রতিষ্ঠাতা সত্য দোসাপতি। এই গোষ্ঠীই স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে ওড়ানো ব্যানারের জন্য অর্থ প্রদান করেছিল। এর আগে ২০১৩ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া মোদিকে বক্তা হিসেবে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করেছিল এই গোষ্ঠী।
বর্তমানে সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন মামদানি এবং তিনি আরও বেশি মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি মামদানি বলেন, ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’—এই বিতর্কিত স্লোগান ব্যবহারে তিনি নিরুৎসাহিত করবেন। উল্লেখ্য, স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে ওড়ানো ব্যানারে এই বাক্যই লেখা ছিল। এটি অনেকের কাছে সহিংসতার আহ্বান হিসেবে মনে হয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, নভেম্বরের নির্বাচনের দিকে এগোতে এগোতে মামদানি কি মোদির প্রতি তাঁর সমালোচনা কিছুটা কমিয়ে আনবেন?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘যুদ্ধাপরাধী’ বলার মামদানির ভিডিও ক্লিপটি হিন্দু ভোটারদের মধ্যে ভাইরাল হওয়ার পর থেকে তিনি ভারতীয় রাজনীতি নিয়ে তুলনামূলক অনেক কম কথা বলছেন।
তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দুজন মার্কিন সেনা এবং একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
৭ ঘণ্টা আগে
একটা সময় যুক্তরাষ্ট্রে আসা প্রতি চারজন বিদেশি পর্যটকের একজন ছিলেন কানাডিয়ান। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইঙ্গিতের পর কানাডার বহু নাগরিক যুক্তরাষ্ট্রে ছুটি কাটানো...
৮ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর ১২৩ জন বন্দীকে মুক্তি দিয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোলেসনিকোভা ও শান্তিতে নোবেলজয়ী অধিকারকর্মী আলেস বিয়ালিয়াতস্কি। বেলারুশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কোয়ালের সঙ্গে আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া
১০ ঘণ্টা আগে
রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির অন্তত ১০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এই হামলার ঘটনা ঘটে। এক বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটিই প্রথম কোনো হামলা, যাতে মার্কিন বাহিনীর প্রাণহানি ঘটল।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হামলাকারীকে পাল্টা অভিযানে হত্যা করা হয়েছে। পেন্টাগনের নীতিমালা অনুযায়ী, নিকটাত্মীয়দের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হবে না।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া পোস্টে বলেন, হামলাকারীকে ‘হত্যা করা হয়েছে’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জেনে রাখুন, বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকানদের ওপর হামলা হলে আমরা আপনাকে খুঁজে বের করব এবং হত্যা করব।’
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, পালমিরার কাছে হোমস প্রদেশে যৌথ টহলের সময় সিরীয় নিরাপত্তা বাহিনী ও মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং এলাকায় সামরিক বিমান টহল দেয়।
সানা আরও জানায়, আহতদের ইরাক সীমান্তের কাছে আল-তানফ ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে এক সিরীয় সামরিক কর্মকর্তা জানান, পালমিরার একটি সিরীয় ঘাঁটিতে সিরীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলাকালে গুলির ঘটনা ঘটে। শহরের এক প্রত্যক্ষদর্শীও জানান, তিনি ঘাঁটির ভেতর থেকে গুলির শব্দ শুনেছেন।
আইএসবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘ এক দশক ধরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনা মোতায়েন রেখেছে। সেখানে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।
২০১৫ সালে সিরিয়ায় সামরিক শক্তির চূড়ায় থাকা অবস্থায় আইএস পালমিরা দখল করে নেয়। প্রায় ১০ মাস পর শহরটি তাদের হাতছাড়া হয়। ওই সময় আইএস পালমিরার বহু প্রাচীন নিদর্শন ধ্বংস করে এবং কিছু স্থানে প্রকাশ্যে গণহত্যা চালায়। ২০১৮ সালে সিরিয়ায় আইএস পরাজিত হলেও তারা এখনো ভূখণ্ড নিয়ন্ত্রণ ছাড়াই বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনের চেষ্টা চালালেও সিরিয়া এখনো নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটে রয়েছে।

ভারতের রাজধানী দিল্লি থেকে নিউ ইয়র্ক সিটির নির্বাচনী মাঠে জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দু-বিদ্বেষী’ এবং ‘দেশবিরোধী’ হিসাবে তুলে ধরছে...
০২ আগস্ট ২০২৫
একটা সময় যুক্তরাষ্ট্রে আসা প্রতি চারজন বিদেশি পর্যটকের একজন ছিলেন কানাডিয়ান। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইঙ্গিতের পর কানাডার বহু নাগরিক যুক্তরাষ্ট্রে ছুটি কাটানো...
৮ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর ১২৩ জন বন্দীকে মুক্তি দিয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোলেসনিকোভা ও শান্তিতে নোবেলজয়ী অধিকারকর্মী আলেস বিয়ালিয়াতস্কি। বেলারুশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কোয়ালের সঙ্গে আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া
১০ ঘণ্টা আগে
রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির অন্তত ১০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

একটা সময় যুক্তরাষ্ট্রে আসা প্রতি চারজন বিদেশি পর্যটকের একজন ছিলেন কানাডিয়ান। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইঙ্গিতের পর কানাডার বহু নাগরিক যুক্তরাষ্ট্রে ছুটি কাটানো থেকে সরে যাচ্ছেন। টানা ১২ মাস চলা এই ভ্রমণ বর্জন থামার কোনো লক্ষণ এখনো নেই।
দীর্ঘদিন ধরে কানাডা ছিল যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের সবচেয়ে বড় উৎস। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আসা বিদেশি পর্যটকদের ২৮ শতাংশই ছিলেন কানাডিয়ান। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে সেই সংখ্যা দ্রুত কমতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ২৩ শতাংশ কমেছে। ফলে আগের বছরের তুলনায় প্রায় ৪ বিলিয়ন ডলার (৩০০ কোটি পাউন্ড) আর্থিক ক্ষতি হয়েছে।
তবে কানাডিয়ানরা ভ্রমণ কমাননি। তাহলে প্রশ্ন হলো, তাঁরা যাচ্ছেন কোথায়?
অনেকে নিজের দেশেই ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। ভ্রমণবিষয়ক লেখক ও কনটেন্ট নির্মাতা এমিলি ব্রিয়োঁ জানান, সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আহ্বানে সাড়া দিয়ে কানাডিয়ানরা যুক্তরাষ্ট্র বাদ দিয়ে দেশের ভেতরেই ঘুরতে শুরু করেছেন। এমিলি ব্রিয়োঁ বলেন, ‘আমি আগে কানাডা ও যুক্তরাষ্ট্র দুটো দেশেই রোড ট্রিপ কভার করতাম। কিন্তু গত মার্চে সিদ্ধান্ত নিই, শুধু কানাডাকেই কেন্দ্র করব। আমি ২০২৫ সালের এপ্রিলে গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার পারিবারিক ভ্রমণ বাতিল করে সেই বাজেট কানাডায় ঘুরে ব্যয় করেছি।’
টরন্টোভিত্তিক জনসংযোগকর্মী ট্রেসি লামুরি আরও কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আমি আর কখনো সীমান্ত পার হব না। ভ্রমণের জন্য ইউরোপ বেছে নিয়েছি, আর কাজের জন্য জুমই যথেষ্ট। ‘৫১তম অঙ্গরাজ্য’ আর মানবাধিকার পরিস্থিতির কারণে আগেও যুক্তরাষ্ট্র নিরাপদ মনে হতো না, এখন তো পুরোপুরি ‘নো-গো’ তালিকায়।
এই মনোভাব শুধু কানাডিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইউএসটিএর হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকেরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ কমিয়ে দিলে মোট ক্ষতি ৫.৭ বিলিয়ন ডলার (৪.২৮ বিলিয়ন পাউন্ড) হতে পারে।
কানাডার জাতীয় পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা জানায়, ২০২৫ সালে দেশের ভেতরে ভ্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি কানাডিয়ানদের ভ্রমণ বেড়েছে মেক্সিকো, পর্তুগাল, বাহামাস ও বেলিজে। সংস্থাটির তথ্য অনুযায়ী, মেক্সিকোর শহরগুলোতে কানাডিয়ান পর্যটক প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বুয়েনস আইরেস, ওসাকা, কোপেনহেগেন ও কুরাসাওয়ের মতো গন্তব্যে কানাডিয়ানদের খরচ ২০২৪ সালের তুলনায় ১০০ শতাংশের বেশি বেড়েছে।

অন্যদিকে, কানাডিয়ান পর্যটকের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চল ক্ষতির মুখে পড়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পর্যটন এলাকা ভারমন্টে কানাডা থেকে আসা পর্যটক কমেছে প্রায় ৩০ শতাংশ। লাস ভেগাসে চলতি বছর এখন পর্যন্ত ১৮ শতাংশ কানাডিয়ানের ভ্রমণ কমেছে। ফোর্ট লডারডেল, আপস্টেট নিউইয়র্কসহ অনেক এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে।
এদিকে ইউরোপ ও ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে সরাসরি ফ্লাইট বাড়ানোয় যুক্তরাষ্ট্র এড়িয়ে যাওয়া কানাডিয়ানদের জন্য বিকল্প আরও সহজ হয়েছে। এয়ার কানাডার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্ক গালার্ডো এক বিবৃতিতে বলেন, ‘বার্লিন, পন্তা দেলগাদা, নঁত ও ব্রাসেলসের মতো ইউরোপীয় শহরে নতুন নন-স্টপ রুট চালু করছি, যাতে ভ্রমণ সহজ হয় এবং পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হয়।’
৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এয়ার কানাডা ক্যারিবীয়, মধ্য ও দক্ষিণ আমেরিকায় ১৩টি নতুন রুট চালু করছে; যা মূলত শীতকালে ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়ার ওপর নির্ভর করা কানাডিয়ান ‘স্নোবার্ড’দের লক্ষ্য করেই।
এই প্রবণতা কত দিন চলবে, তা স্পষ্ট নয়। তবে এমিলি ব্রিয়োঁ মনে করেন, এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। তিনি বলেন, ‘এটা কানাডিয়ানদের জন্য নিজের দেশের কম পরিচিত অঞ্চল ঘুরে দেখার সুযোগ। যেমন ব্যানফের বদলে কুটেনে। আমার মনে হচ্ছে না এটা স্বল্পমেয়াদি বিষয়; বরং কানাডিয়ানদের ভ্রমণ পছন্দে একটি স্থায়ী পরিবর্তনের সূচনা হচ্ছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর ১২৩ জন বন্দীকে মুক্তি দিয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোলেসনিকোভা ও শান্তিতে নোবেলজয়ী অধিকারকর্মী আলেস বিয়ালিয়াতস্কি। বেলারুশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কোয়ালের সঙ্গে আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দী মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মিত্রদেশ বেলারুশের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে সার উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান পটাশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা। পটাশ বেলারুশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য।
১২৩ বন্দী মুক্তির পর জন কোয়াল বলেন, ‘দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে পর্যায়ক্রমে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’ বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পটাশের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হবে।
২০২০ সাল থেকে কারাবন্দী বিরোধীদলীয় নেতা মারিয়া কোলেসনিকোভা দীর্ঘ সময় একাকী বন্দিত্বে ছিলেন। মুক্তির পর তাঁর বোন তাতিয়ানা খোমিচ ভিডিও কলে তাঁর সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিশ্চিত করেন। খোমিচ বলেন, ‘সে মুক্ত। তাকে ভালো ও সুস্থই দেখাচ্ছে। তাকে জড়িয়ে ধরার অপেক্ষায় আছি।’ তিনি আরও জানান, কোলেসনিকোভা প্রথমেই যুক্তরাষ্ট্রের প্রশাসন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আলোচনায় অংশ নেওয়া বেলারুশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, বেলারুশের একটি আদালত ২০২৩ সালের মার্চে শান্তিতে নোবেলজয়ী অধিকারকর্মী অ্যালেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। সে সময় দেশটির আদালত চোরাচালান ও জনজীবনের শৃঙ্খলা ভঙ্গের কর্মকাণ্ডে অর্থায়নে তাঁকে দোষী সাব্যস্ত করেন।
৬৩ বছর বিলিয়াতস্কি ২০২২ সালে শান্তিতে নোবেলজয়ী তিনজনের একজন। ২০২১ সালে বেলারুশের বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে জড়িয়ে পড়লে বিলিয়াতস্কিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিরোধী দলকে সহযোগিতার জন্য অবৈধভাবে বাইরে থেকে বেলারুশে অর্থ আনার অভিযোগে আনা হয়।
মুক্তিপ্রাপ্ত কয়েকজনকে শিগগিরই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে নেওয়া হবে বলে জানা গেছে। সেখানে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে লোকজন জড়ো হচ্ছেন।
এই সমঝোতাকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাঁকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। পাঁচ বছর আগে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর ব্যাপক বিক্ষোভ নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন করে। সে সময় শত শত মানুষ গ্রেপ্তার হন, তাঁদের মধ্যেই ছিলেন কোলেসনিকোভা।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর বেলারুশের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আরও কড়া হয়। কারণ, দেশটির ভূখণ্ড ব্যবহার করেই রুশ সেনা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কোয়াল জানান, আলোচনায় তিনি লুকাশেঙ্কোর সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন এবং সম্ভাব্য শান্তি আলোচনায় মিনস্ক কী ধরনের ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মিনস্কের সঙ্গে ওয়াশিংটনের এই সম্পৃক্ততা যুক্তরাষ্ট্রের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত, যা ইউরোপের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ইউরোপ যেখানে এখনো বেলারুশকে বিচ্ছিন্ন ও নিষেধাজ্ঞার মাধ্যমে চাপে রাখতে চায়, সেখানে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কোর বরাত দিয়ে জানিয়েছে, রাতভর চালানো এসব হামলায় দেশের পাঁচটি অঞ্চল আক্রান্ত হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। তবে শীতকাল ঘনিয়ে আসায় সাম্প্রতিক সময়ে এসব হামলার মাত্রা আরও বেড়েছে।
এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষের দিকে জার্মানি সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবেন। বার্লিনে প্রস্তাবিত শান্তি চুক্তির সর্বশেষ খসড়া নিয়েই মূলত আলোচনা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রাতভর হামলায় রাশিয়া ৪৫০টির বেশি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাইমেঙ্কো জানান, হামলার শিকার অঞ্চলগুলো হলো—দনিপ্রোপেত্রোভস্ক, কিরোভোহরাদ, মাইকোলাইভ, ওডেসা ও চেরনিহিভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, এসব হামলায় তারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, ফলে এগুলো শনাক্ত করা কঠিন।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংযোগ সারা রাত বিচ্ছিন্ন ছিল। হামলার কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। পরে আবার বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। রুশ নিয়ন্ত্রণাধীন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে চালু নেই, তবে রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।
এদিকে রাশিয়ার সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর রোমান বুসারগিন।