
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে পুতিন বলেন, মস্কো সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তাঁর সামরিক বাহিনী ইউক্রেনে ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ রাখবে।
এর আগে পুতিন তাঁর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময় ১৮:০০) থেকে সোমবার রাত ১২টা (মস্কো সময় ০০:০০) পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে।
পুতিন আরও বলেন, ‘এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’
পুতিন জোর দিয়ে বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তাঁর বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, প্রতিবছর এপ্রিল মাসে খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকগুলো পবিত্র দিন থাকে। এর মধ্যে পাম সানডে, গুড ফ্রাইডে, হোলি স্যাটারডে ও ইস্টার সানডে উল্লেখযোগ্য। এই সমস্ত উৎসব প্রভু যিশুর সঙ্গে সম্পর্কিত। এ বছর ইস্টার সানডে ২০ এপ্রিল, অর্থাৎ আগামীকাল রোববার। এর আগে ১৮ এপ্রিল, শুক্রবার ছিল গুড ফ্রাইডে এবং আজ ১৯ এপ্রিল, শনিবার হোলি স্যাটারডে।
ইস্টার সানডে প্রভু যিশুর পুনরুত্থানের আনন্দে পালিত হয়। বিশ্বের যেসব দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। ২০ এপ্রিল পবিত্র দিন বিবেচনা করেই সোমবার রাত ১২টা পর্যন্ত ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন পুতিন।
গত ২২ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ করেছে। এই যুদ্ধ কবে শেষ হবে বা এতে কোন পক্ষ জয়ী হবে, তা এখনো অনিশ্চিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া বা ইউক্রেন যুদ্ধ শেষ করা খুব বেশি কঠিন করে তুললে তাঁর দেশ এই প্রচেষ্টা থেকে সরে ‘দাঁড়াবে বা বিরতি’ নেবে।

ইরাকের ফেডারেল বা কেন্দ্রীয় সরকার কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে (কেআরজি) কুর্দি গোষ্ঠীগুলোকে ইরান যুদ্ধে জড়িত হতে না দেওয়ার জন্য সতর্ক করেছে। কুর্দি কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে, কুর্দি প্রাদেশিক সরকার যদি এটি ঠেকাতে ব্যর্থ হয়, তবে ইরাকি বাহিনী সীমান্ত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হতে পারে।
১৫ মিনিট আগে
ইরানি সশস্ত্র বাহিনী তাদের অপারেশন ‘ট্রু প্রমিজ-৪’ অভিযানের ৫৪তম ধাপ শুরু করেছে। এই ধাপে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটি। এতে নানা ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে ছিল সিজ্জিল ক্ষেপণাস্ত্রও। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আরোপিত যুদ্ধের পর এই প্রথম সিজ্জিল...
১ ঘণ্টা আগে
ইরানে বড় ধরনের গণ-অভ্যুত্থান কেন হচ্ছে না, তা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার অভাবই সেখানে প্রতিবাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে নিজেকে এখনই বিজয়ী ঘোষণা করার...
২ ঘণ্টা আগে
গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আগামী মে মাসের মধ্যেই এই বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে তারা। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল।
২ ঘণ্টা আগে