
গেরিলা বাহিনীর হাতে জিম্মি হওয়ার এক বছর পর পশ্চিম পাপুয়ার গহিন জঙ্গল থেকে স্ত্রী-সন্তানের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন নিউজিল্যান্ডের একজন পাইলট।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম পাপুয়া লিবারেশন আর্মির প্রকাশিত একটি ভিডিওতে ৩৮ বছর বয়সী পাইলট ফিলিপ মার্ক মেহার্টেন্সকে ক্ষুধার্ত ও কঙ্কালসার অবস্থায় দেখা গেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁকে অপহরণ করেছিল গেরিলারা।
পাপুয়ার পার্বত্য জেলা নাদুগার দুর্গম মালভূমির পারো বিমানবন্দরে একটি ছোট বিমান অবতরণ করার পর মেহার্টেন্সকে আটক করেছিল পাপুয়া লিবারেশন আর্মি। এই দল ইন্দোনেশিয়ার বিচ্ছিন্নতাবাদী ‘ফ্রি পাপুয়া মুভমেন্ট’-এর একটি সশস্ত্র শাখা।
প্রকাশিত ভিডিওতে স্ত্রীর উদ্দেশে মেহার্টেন্স বলেছেন, ‘আমি ঠিক আছি। তারা আমার সঙ্গে ভালো আচরণ করছে। আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি এবং আমি আশা করি, তুমি ও জ্যাকব সুস্থ আছ এবং সমর্থন পাচ্ছ।’
মেহার্টেন্স আরও বলেছেন, ‘আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি এবং তোমাদের দুজনকেই অনেক মিস করি। আশা করছি, শিগগিরই তোমাদের সঙ্গে কথা বলতে পারব।’
প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি গত ২২ ডিসেম্বর ধারণ করা হয়েছিল। কয়েক সপ্তাহ অপেক্ষার পর গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে।
কিছুদিন আগে সশস্ত্র দলটি দাবি করেছিল, মেহার্টেন্সের মুক্তির জন্য এই দলের কমান্ডার কগোইয়াকে অনুরোধ করা হয়েছে। দলটির মুখপাত্র কেবি সাম্বোম বলেছেন, ‘স্বাধীন পাপুয়ার গ্যারান্টি হিসাবে পাইলটকে ব্যবহার করা একেবারেই অসম্ভব। এ ধরনের বিনিময়ের কোনো নজির নেই। পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে, কোনো দেশ জিম্মির বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে।’
জানা গেছে, গত বছরের এপ্রিলে অপহৃত মেহার্টেন্সকে উদ্ধার করতে গিয়ে গেরিলাদের হামলায় ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর অন্তত ছয় সেনা নিহত হয়েছিল।
পাপুয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপভূমি। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপকভাবে সমালোচিত একটি ভোটে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এর আগে এ অঞ্চলটি একটি ডাচ উপনিবেশ ছিল।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে