কলম্বিয়ায় সেতু ভেঙে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার লাতিন আমেরিকার দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় দুটি গাড়ি ও মোটরবাইক পানিতে পড়ে যায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।
দেশটির ট্র্যাফিক পুলিশের প্রধান জুলিও ওলায়া জানিয়েছেন, ভারী বৃষ্টির জন্য সেতুর একটি অংশ ভেঙে পড়েছিল। সেতুটি সোলেদাদের বিমানবন্দরের সঙ্গে ব্যারানকুইলা শহরের যোগাযোগে ব্যবহৃত হয়ে আসছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সেতুর অন্যান্য অংশ ভেঙে পড়ার আশঙ্কা করে বর্তমানে সেতুটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরে যাওয়ার জন্য এখন ব্যবহার করা হচ্ছে বিকল্প রাস্তা।
কলম্বিয়া সরকার এল নিনো সম্পর্কে সতর্ক করে বলেছিল যে, ২০২৪ সালের বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশটিতে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে