কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সরকারের বয়ান নিয়ে সন্দিহান পাকিস্তান। ফলে এ ঘটনার তদন্তে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোকে দেখতে চায় দেশটি। বিদ্যমান উত্তেজনা নিরসনে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে এ হামলায় জড়িত ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের নেতাদের কথার লড়াইয়ের পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়ও নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতীয় বাহিনীর দাবি, বিনা উসকানিতে গুলি চালিয়েছে পাকিস্তান। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে। তবে এ ব্যাপারে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের শুরুতেই এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ হামলা সন্ত্রাসের মদদদাতাদের হতাশা ও কাপুরুষতার বহিঃপ্রকাশ। প্রতিটি মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। হামলার ছবি দেখে প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব ভারতের ১৪০ কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রত্যেক ভারতীয় ভুক্তভোগীর পরিবারের প্রতি সহমর্মী উল্লেখ করে তিনি বলেন, আক্রান্ত পরিবারগুলোকে আবার আশ্বস্ত করছি, তারা ন্যায়বিচার পাবে। এই হামলায় জড়িত অপরাধী এবং ষড়যন্ত্রকারীদের সম্ভাব্য কঠোর জবাব দেওয়া হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, ভারত সত্য নাকি মিথ্যা বলছে, তার তদন্তে চীন, রাশিয়া এমনকি পশ্চিমা দেশগুলোও অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আন্তর্জাতিক দলকে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে দিন।
আল জাজিরা জানিয়েছে, পেহেলগামের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনা নিরসনে ইরানের তরফে যে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। গত শনিবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থান স্পষ্ট করেন পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনায় ইসলামাবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় এবং এ ক্ষেত্রে ইরানের ভূমিকাকে স্বাগত জানানো হবে।
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান নিজেই গত দুই দশক ধরে সন্ত্রাসবাদের বড় শিকার। হাজার হাজার পাকিস্তানি তাঁদের জীবন দিয়েছেন। এই সমস্যা মোকাবিলায় সরকার বিপুল অর্থ ব্যয় করেছে। পেহেলগামের ঘটনায়ও পাকিস্তান স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তে অংশ নিতে প্রস্তুত।
এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে একাধিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর এক্স পোস্টে বলা হয়, দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা যাচাই ও প্রদর্শনের অংশ হিসেবে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি নিশ্চিত করতে একাধিক সফল জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যেকোনো সময়, যেকোনো স্থানে এবং যেকোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য নৌবাহিনী প্রস্তুত।

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
১ ঘণ্টা আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার দুরবর্তী অঞ্চল সাইবেরিয়ায় ল্যাবে বা পরীক্ষাগারে দুর্ঘটনার পর প্লেগের আশঙ্কায় ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ঘটনায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু হওয়ায় এবং তাঁর সংস্পর্শে আসায় ওই লোকদের আলাদা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
২ ঘণ্টা আগে