মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় সোমবার দেশটির ছয়জন মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মন্ত্রিসভায় এত বড় রদবদল আনলেন বলসোনারো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের পররাষ্ট্র এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেছেন বলসোনারো।
করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
করোনা মহামারির শুরুর পর থেকে ব্রাজিলে ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
বিবিসি জানায়, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় ব্রাজিল ভ্যাকসিন পায়নি বলে সম্প্রতি অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। এই অভিযোগের পর বলসোনারোর বিশ্বস্ত হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাজো পদত্যাগ করেন। তার পরিবর্তে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঁসোয়া।
তবে সবচেয়ে বিস্ময়কর পরিবর্তনটি এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফার্নান্দো আজেভেদো ই সিলভাকে সরিয়ে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াল্টার সওজা ব্রাগা নেত্তোকে।
এছাড়া জেনারেল লুইস দুয়ার্দো রামোসকে ব্রাজিলের প্রেসিডেন্টের নতুন চিফ অব স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর পুলিশ কর্মকর্তা অ্যান্ডারসন তরেসকে দেওয়া হয়েছে বিচারমন্ত্রীর দায়িত্ব।
সূত্র: বিবিসি

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১২ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৫ ঘণ্টা আগে