বিশ্বে ক্ষুধার কারণে প্রতি চার সেকেন্ডে মারা যাচ্ছে অন্তত ১ জন। সেই হিসেবে প্রতিদিন মারা যায় ১৯ হাজার ৭০০ জন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ‘বৈশ্বিক ক্ষুধার দুষ্টচক্র’ শেষ করতে আহ্বান জানিয়ে ২ শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সমবেত হওয়া বিশ্ব নেতাদের প্রতি লেখা এক বিবৃতিতে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনালসহ ৭৫টি দেশের ২৩৮টি এনজিও এসব কথা জানায়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দাবি—আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত চতুরতার সঙ্গে ক্ষুধার চক্রকে টিকিয়ে রেখেছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বে বর্তমানে বিস্ময়করভাবে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি। ২০১৯ সালের আগেও এই সংখ্যা ছিল বর্তমানের অর্ধেক।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘২১ শতকে আর কখনোই দুর্ভিক্ষ দেখা দেবে না বিশ্ব নেতাদের এমন প্রতিজ্ঞা সত্ত্বেও সোমালিয়ায় দুর্ভিক্ষ আসন্নপ্রায়। বিশ্বের ৪৫টি দেশের অন্তত ৫ কোটি মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।’ সংস্থাগুলো বিশ্বব্যাপী ক্ষুধার ব্যাপকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানায়, বিশ্বে প্রতিদিন ১৯ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ক্ষুধার কারণে মারা যাচ্ছে। সেই হিসেবে প্রতি চার সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে বলে ধরে নেওয়া হয়।
এদিকে, একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অপচয়কৃত খাবারের পরিমাণ নিজেদের জন্য আমদানি করা খাবারের তুলনায় অনেক বেশি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর অন্তত ১৫ কোটি ৩০ লাখ টন খাদ্যশস্য অপচয় করে থাকে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অভিযোগ এই অপচয়ও বিশ্বে খাদ্যের অভাব তৈরির অন্যতম কারণ।

তীব্র তাপদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
১০ মিনিট আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৩৭ মিনিট আগে
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট বন্যা ও বাঁধ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৯ জন। স্থানীয় প্রশাসন ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বরং ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি যুদ্ধ আরও জোরদার করার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন ঘনিষ্ঠ তিনটি সূত্র।
৩ ঘণ্টা আগে