
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার চেষ্টা ঘিরে পাকিস্তানে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। তবে গ্রেপ্তারের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইমরান। একই সঙ্গে গ্রেপ্তারের চেষ্টাকে সম্পূর্ণ বেআইনি বলছেন তিনি।
ইমরান বলেন, ‘আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিনে আছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। আমার আইনজীবীরা আদালতে এ গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।’
সাবেক এই পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুত যে আমাকে কারাগারে রাত কাটাতে হচ্ছে। আমি জানি না কত রাত থাকতে হবে, তবে আমি মানসিকভাবে প্রস্তুত।’
গতকাল মঙ্গলবার বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় নিজ বাড়িতে ইমরানকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় পিটিআইয়ের কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বুধবার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো পিটিআই সমর্থকেরা ইমরানের বাসভবনের কাছে অবস্থান নিয়েছেন। বুধবার সকালের দিকেও পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ছে, যার প্রতিক্রিয়ায় পিটিআই ইট-পাটকেল ছুড়ছে সমর্থকেরা। সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশের পর এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়।

কানাডায় অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করে আত্মহত্যায় সহায়তার অভিযোগে অভিযুক্ত কেনেথ ল’ নামের এক ব্যক্তি আদালতে ১৪টি অভিযোগ স্বীকার করেছেন। শুক্রবার (২৯ মে) অন্টারিওর একটি আদালতে ৬০ বছর বয়সী এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের ‘অস্ত্রায়ন’ বা রাজনৈতিক উদ্দেশে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন।
১১ ঘণ্টা আগে
হাকিমপুর সীমান্তচৌকিতে দুই দিন ধরে সন্তান ও পরিবার নিয়ে অপেক্ষা করছেন বহু মানুষ। তাঁদের শঙ্কা—ভারতে থাকলে আটক করে ডিটেনশন সেন্টারে নেওয়া হবে। তাই অনেকে যেকোনো মূল্যে বাংলাদেশে ঢুকতে চান।
১৩ ঘণ্টা আগে
কিশোরী মেয়ের সঙ্গে বাড়িতে দেখা করতে আসতেন এক তরুণ। এমনকি মাঝেমধ্যে মেয়ের সঙ্গে রাতও কাটাতেন ওই তরুণ। মা জানতেন, তরুণটি মেয়ের বয়ফ্রেন্ড। কিন্তু শিগগির তিনি জানতে পারেন, ওই তরুণ এক যৌন নিপীড়ক। আদালতে দণ্ডও পেয়েছেন। কিন্তু সেসব তথ্য গোপন করে তিনি কিশোরীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন।
১৩ ঘণ্টা আগে