
সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থানের ওপর আফগান বাহিনীর হামলার জেরে দুই দেশে লড়াই ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য শহরে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ।
কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি নাসের শাদিদ আজ শুক্রবার ভোরে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে আফগান রাজধানীতে প্রথম বিমান হামলা চালানো হয়, যার কিছুক্ষণ পরই দ্বিতীয় দফায় বোমা বর্ষণ করা হয়। তিনি আরও জানান, প্রথম হামলার পরপরই আফগান বিমানবিধ্বংসী কামানগুলো থেকে গুলি চালানো শুরু হয় এবং দ্বিতীয় দফার হামলার পরও তা অব্যাহত ছিল।
আফগান সরকারের একটি সূত্র আল জাজিরাকে কাবুলে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া পাকিস্তানি যুদ্ধবিমানগুলো দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি কড়া বার্তার মাধ্যমে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধের’ ঘোষণা দিয়েছেন।
আফগান বাহিনীর হামলায় পাকিস্তানি সেনা হতাহত হওয়ার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে পাকিস্তানের সিরিজ বিমান হামলার প্রেক্ষাপটে ঘোষণাটি এল। খাজা আসিফ লিখেছেন, ‘সরাসরি এবং বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পাকিস্তান সব রকম চেষ্টা করেছিল। পাকিস্তান পূর্ণাঙ্গ কূটনৈতিক তৎপরতাও চালিয়েছিল।’
খাজা আসিফ আরও যোগ করেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন তোমাদের ও আমাদের মধ্যে যুদ্ধ শুরু হলো।’
এর আগে বেশ কিছু প্রাণঘাতী সংঘর্ষের পর গত অক্টোবরে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যদিও এরপরও বিচ্ছিন্নভাবে লড়াই চলছিল।

অবশেষে মুক্তি। আজ শুক্রবার সকালে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ঘনিষ্ঠ সহচর মনীশ সিসোদিয়া দিল্লির কথিত মদ আবগারি নীতিমালা মামলায় দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। আদালত রায়ে জানিয়েছেন, এই নীতিতে কোনো বৃহত্তর ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। কিন্তু এই মামলার
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের তিনটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাশিয়ার পরমাণু প্রকল্পগুলোতে কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে জল্পনা চলছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে সামরিক হামলার বিষয়টি প্রেসিডেন্ট এখনো বিবেচনায় রেখেছেন। তবে এমন হামলার ফলে যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘমেয়াদি বছরজুড়ে চলা যুদ্ধে জড়িয়ে পড়বে, এমন কোনো সম্ভাবনা নেই। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে..
২ ঘণ্টা আগে
আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ ‘টু সেশনস’-এর ঠিক আগ মুহূর্তে দেশটির আইনসভা থেকে ১৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে নয়জনই সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা। চীনের শীর্ষ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির পক্ষ...
৩ ঘণ্টা আগে