
যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় পাকিস্তানের শান্তি আলোচনায় কোনো প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। আজ রোববার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তাসনিম নিউজের এক সংবাদদাতা জানিয়েছেন, ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরে যতক্ষণ মার্কিন নৌ অবরোধ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান।
এদিকে, আগামীকাল সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র যখন এই বৈঠককে ‘শেষ সুযোগ’ হিসেবে প্রচার করছে, তখন ইরানের এই অস্বীকৃতি পুরো শান্তিপ্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, একতরফা অবরোধ বজায় রেখে আলোচনার পরিবেশ সৃষ্টি হওয়া অসম্ভব। উল্লেখ্য, গত কয়েক দিনে ট্রাম্প প্রশাসন কেবল অবরোধই নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ জব্দের হুমকি এবং দেশটির বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও তাদের সেনাদের ‘আঙুল ট্রিগারে’ রাখার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত ‘অতিরঞ্জিত দাবি’ ও ‘অবাস্তব প্রত্যাশার’ প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আজ রোববার জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
নির্বাচনী প্রচার মানেই সাধারণত তপ্ত ভাষণ আর স্লোগানের লড়াই। তবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে আজ সেই চেনা মেজাজে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার টানা চারটি জনসভার ফাঁকে ঝাড়গ্রামে থেমে স্থানীয় জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ঝালমুড়ি’র স্বাদ নিলেন তিনি।
৩ ঘণ্টা আগে