চীনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে তিন হাজার বছর পুরনো একটি শিল্পকর্ম উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। নতুন আবিষ্কৃত ছয়টি ‘বলির বেদি’ খনন করে পাঁচশর বেশি বিভিন্ন বস্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি স্বর্ণের মুখোশ। ২৮০ গ্রাম ওজনের মুখোশটি প্রায় ৮৪ শতাংশ স্বর্ণের তৈরি। এটি বিভিন্ন অনুষ্ঠানে পরা হতো বলে ধারণা করা হচ্ছে।
চীনের ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর বাইরে সানসিংদুইয়ে ৪ দশমিক ৬ বর্গমাইল আয়তনের এলাকাজুড়ে নিদর্শনগুলো পাওয়া গেছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, আবিষ্কৃত জিনিসগুলো সু রাজ্যের নিদর্শন বহন করে। ৩১৬ খ্রিস্টাপূর্ব পর্যন্ত এই রাজ্য পশ্চিমা সিচুয়ান নদীর অববাহিকাজুড়ে বিস্তৃত ছিল।
ওই এলাকায় স্বর্ণের মুখোশ ছাড়াও প্রত্নতাত্ত্বিকরা ব্রোঞ্জ, স্বর্ণপত্র এবং হাতির দাঁত, রত্নপাথর ও হাড়ের তৈরি শিল্পকর্ম আবিষ্কার করেছেন। ছয়টি নির্দশন এলাকার মধ্যে বৃহত্তমটির আয়তন ১৯ বর্গমিটার। এখানে ডালাবন্ধ কাঠের বাক্স এবং পেঁচার নকশাকৃত একটি ব্রোঞ্জের পাত্রও পাওয়া গেছে।
১৯২০ সাল থেকে এ পর্যন্ত সানসিংদুইয়ে ৫০ হাজারেরও বেশি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। ঘটনাক্রমে স্থানীয় এক কৃষক এ স্থানের একটি প্রাচীন নির্দশনের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এরপরই শুরু হয় খনন ও অনুসন্ধান। ১৯৮৬ সালে দুটি নিদর্শন এলাকা থেকে এক হাজার বস্তু পাওয়া যায়।

খনন কাজের দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে তৃতীয় নিদর্শন স্থান আবিষ্কার করা হয়। এর পর গত পাঁচ বছরের বিভিন্ন নিদর্শন আবিষ্কার করা হয়েছে।
সূত্র: সিএনএন

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার রাজ্যের তিনটি গ্রামে মোটরসাইকেলে করে এসে অন্তত ৪৬ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, এ হামলার ঘটনায় নিহতের পাশাপাশি বহু মানুষকে অপহরণ করা হয়েছে এবং গ্রামগুলোর অধিকাংশ ঘরবাড়ি জ্বালিয়ে....
১ ঘণ্টা আগে
২১০০ সাল নাগাদ চীনের অর্ধেকের বেশি মানুষের বয়স হবে ৬০ বছরের ওপরে। এই বিশাল প্রবীণ জনগোষ্ঠীর সেবার জন্য চীন হিউম্যানয়েড রোবট, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, এক্সোস্কেলেটন রোবট এবং মাসল স্যুট তৈরির ওপর জোর দিচ্ছে। এক সন্তান নীতির প্রভাবে বর্তমান প্রজন্মের তরুণেরা ভাইবোনহীন হওয়ায় তাঁদের একাই মা-বাবার সেবা
১৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সপ্তাহ ধরে চলতে পারে এমন একটি দীর্ঘস্থায়ী এবং ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে এই অভিযান দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও গুরুতর সংঘাতে রূপ নিতে পারে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি)
১৬ ঘণ্টা আগে
নাভালনির শরীর থেকে সংগৃহীত জৈবিক নমুনার বিশ্লেষণে ‘এপিব্যাটিডাইন’ নামক একটি টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। এই বিষ মূলত এক প্রজাতির বিশেষ বিষাক্ত ব্যাঙের চামড়া থেকে সংগ্রহ করা হয়। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাভালনির শরীরে এই টক্সিন পাওয়ার পেছনে কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না। তাঁর শরীরে এটি...
১৮ ঘণ্টা আগে