দেড় বছরের বেশি সময় ধরে পৃথিবীর অন্যতম হুমকি হয়ে আছে মহামারি করোনাভাইরাস। গত বছরের চেয়ে চলতি বছর সংক্রমণ অনেক বেড়েছে। এরই মধ্যে দুইবার সংক্রমণের ঢেউ চূড়া ছুঁয়েছে। করোনার নতুন ধরন ‘ডেলটা’ ছড়িয়ে যাওয়ায় গত দুই মাস ধরে আবারও সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, তাঁদের মনে হচ্ছে করোনা সংক্রমণ আরেক চূড়ায় পৌঁছেছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত সোমবার করোনা মহামারি সংক্রান্ত সাপ্তাহিক আপডেট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে দেখা যায়, এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ লাখ মানুষ। এ সময়ে মারা গেছেন ৬৮ হাজার। পরিসংখ্যান বলছে আগের সপ্তাহের চেয়ে এটি সামান্য বেশি। আগের সপ্তাহে আক্রান্ত ছিল ৪৪ লাখ, মৃত্যু ৬৬ হাজার।
সর্বশেষ গত মে মাসে সংক্রমণ ছিল চূড়ায়। এরপর জুনের মাঝামাঝি পর্যন্ত তা কমতে থাকে। কিন্তু ডেলটা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় জুনের মাঝামাঝি থেকে আবারও সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। গত দুই মাস ধরেই সে গতি বজায় ছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরিস্থিতি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। তাঁদের মনে হচ্ছে এই মুহূর্তে তৃতীয় চূড়ায় রয়েছে মহামারি করোনা।
এক সপ্তাহে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ছিল যুক্তরাষ্ট্রে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লাখ, যা আগের সপ্তাহের চেয়ে ১৫ শতাংশ বেশি। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে শনাক্ত বেড়েছে ২০ শতাংশ। তবে ভূমধ্যসাগরীয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারতে সংক্রমণ ছিল আগের চেয়ে কম। তবে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। প্রতি সপ্তাহেই অস্ট্রেলিয়ায় রেকর্ড শনাক্ত হচ্ছে। দেশটিতে দীর্ঘদিন ধরেই চলছে লকডাউন। এর বিরুদ্ধে রাস্তায় নামছেন হাজার হাজার মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী স্কট মরিসন বলছেন, এখন লকডাউন খুবই জরুরি। কিন্তু আজীবন তা থাকবে না।
সম্প্রতি নিউজিল্যান্ডে ৬ মাস পর একজন শনাক্ত হয়েছেন। এরপর থেকেই লকডাউন চলছে দেশটিতে। তবে সংক্রমণ কমেনি। প্রতিদিন শনাক্ত বাড়ছেই। গতকাল স্বাস্থ্য বিভাগ জানায়, একদিনে আরও ৬২ জন শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত ২০০ ছাড়াল। দেশটির কোভিড-১৯ রেসপন্স মন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, ‘করোনাভাইরাস নির্মূল নিয়ে আমাদের যে দীর্ঘমেয়াদি কৌশল রয়েছে ডেলটা ধরন তাতে ব্যাপক প্রভাব ফেলছে। কৌশল কার্যকর করতে এ ধরন এখন অন্যতম অন্তরায়’।
তবে করোনার সর্বশেষ আপডেট বলছে, এখনো সংক্রমণ চূড়ায় রয়েছে এমন বলা যাচ্ছে না। শনাক্তে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের গতকালের তথ্য বলছে, এক দিনে নতুন করে বিশ্বে আরও ৬ লাখ ৫৫ হাজার ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা ১ লাখ ২৯ হাজার ২৮৪ বেশি। মোট শনাক্তের সংখ্যা ২১ কোটি ৪০ লাখের বেশি। শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। টিকা কার্যক্রম দ্রুত গতিতে চললেও দেশটিতে ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখনো স্বাভাবিক হচ্ছে না। দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়া ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে পারছে না।

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
৩২ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
৩ ঘণ্টা আগে